২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাপানের প্রধানমন্ত্রীর জনসমর্থন ৭০ শতাংশের ওপরে

সদ্য ক্ষমতায় আসা জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামার জনসমর্থন ৭০ শতাংশেরও বেশি। যদিও তার প্রস্তাবিত কিছু নীতি তেমন জনপ্রিয় হয়নি। সোমবার একটি পত্রিকার জরিপে এমনটি দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2009, 08:22 AM

Updated : 26 Aug 2022, 12:09 PM

টোকিও, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সদ্য ক্ষমতায় আসা জাপানের প্রধানমন্ত্রী ইউকিও হাতোয়ামার জনসমর্থন ৭০ শতাংশেরও বেশি। যদিও তার প্রস্তাবিত কিছু নীতি তেমন জনপ্রিয় হয়নি। সোমবার একটি পত্রিকার জরিপে এমনটি দেখা গেছে। আগস্টে নির্বাচনে বিপুল জয়ের মধ্য দিয়ে ক্ষমতায় আসা হাতোয়ামা মাত্র দু'সপ্তাহ আগে দেশ পরিচলনায় পরিবর্তনের অঙ্গীকার করে সরকার পরিচলনা শুরু করেছেন। ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং অর্থনৈতিক পুনরুদ্ধারের চ্যালেঞ্জ নিয়ে সরকার চালাচ্ছেন তিনি। এরই মধ্যে ইউমিউরি শিম্বুন পত্রিকার জরিপে দেখা গেছে, হাতোয়ামার মন্ত্রিসভার প্রতি জনসমর্থন ৭১ শতাংশে দাঁড়িয়েছে। ভোটাররা আশা করছে নতুন সরকার নতুন পদক্ষেপ নেবে এবং আমলাদের পরিবর্তে রাজনীতিবিদদের পরিচালিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া চালু হবে। তবে জনসমর্থনের এই হার আগের জরিপের তুলনায় কিছুটা কম। এর আগে হাতোয়ামা ক্ষমতা নেওয়ার পরপরই পরিচালিত জরিপে জনসমর্থন ছিল ৭৫ শতাংশ। হাতোয়ামা ওইসময় গ্রিন হাউস গ্যাস নির্গমণ ২০২০ সালের মধ্যে ২৫ শতাংশ হ্রাসের অঙ্গীকার করায় ওই বিপুল জনসমর্থন পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪২০ ঘ.