তেহরান, অক্টোবর, ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা (আইএইএ) ইরানের নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট পরিদর্শন করবে ২৫ অক্টোবর। আইএইএ প্রধান মোহাম্মদ এল বারাদি রোববার একথা বলেছেন।
ইরানের আণবিক শক্তি সংগঠনের প্রধান আলি আকবর সালেহির সঙ্গে এক সাংবাদিক সম্মেলনে এল বারাদি বলেন, "পশ্চিমের সঙ্গে ইরানের সম্পর্ক 'ষড়যন্ত্র' থেকে 'সহযোগিতায়' রূপ নিচ্ছে এবং পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ কূটনৈতিক পন্থায় সমাধান করা সম্ভব।
বারাদি বলেন, "কওম প্ল্যান্টে সামগ্রিক সহযোগিতা পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা ওই প্ল্যান্টের সচ্ছ্বতা নিয়ে আলোচনা করেছি।" তবে বারাদি এও বলেন, ইরান এই প্ল্যান্টের কাজ শুরুর সময়ই তা আইএইএ কে জানানো উচিত ছিল।
সালেহি আইএইএ'র প্রধান বারাদির সঙ্গে তার আলোচনাকে খুবই সফল বলে বর্ণনা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮৭ ঘ.
bdnews24