২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের এটম বোমা বানানোর তথ্য আছে: নিউ ইয়র্ক টাইমস

ইরান এটম বোমা তৈরির জন্য পর্যাপ্ত তথ্য পেয়েছে। জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ)'র স্টাফদের একটি গোপন বিশ্লেষণে একথা বলা হয়েছে। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা শনিবার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2009, 09:16 AM

Updated : 26 Aug 2022, 12:08 PM

ওয়াশিংটন, অক্টোবর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরান এটম বোমা তৈরির জন্য পর্যাপ্ত তথ্য পেয়েছে। জাতিসংঘ আণবিক শক্তি সংস্থা (আইএইএ)'র স্টাফদের একটি গোপন বিশ্লেষণে একথা বলা হয়েছে। 'দ্য নিউ ইয়র্ক টাইমস' পত্রিকা শনিবার একথা জানিয়েছে। আইএইএ প্রধান মোহাম্মদ এল বারাদি ইরানের নতুন ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্ল্যান্ট পরিদর্শনের সময়সীমা নিয়ে কথা বলতে তেহরানে পৌঁছানোর কয়েকঘন্টা পর টাইমস পত্রিকার ওই প্রতিবেদন ওয়েবসাইটে দেওয়া হয়। পরমাণু বোমা বানানোর পশ্চিম অভিযোগ অস্বীকার করে আসা ইরান বৃহস্পতিবার জেনেভায় ছয় শক্তিধর দেশের সঙ্গে আলোচনা করেছে। পশ্চিমা কর্মকর্তারা বলেছে, আলোচনায় ইরান তাদের বেশির ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম পুনরায় প্রসেস করার জন্য রাশিয়া ও ফ্রান্সে নিয়ে যেতে নীতিগতভাবে রাজি হয়েছে। টাইমস পত্রিকা বলেছে, বিশ্লেষকরা বলছেন, আইএইএ'র মূল্যায়নে দেখা গেছে, অতিমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের ভিত্তিতে পরমাণু বোমার নকশা তৈরি এবং বোমা বানানোর জন্য যথেষ্ট তথ্য ইরানের আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৫১৬ ঘ.