ওয়াশিংটন, অক্টোবর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মিয়ানমারের সামরিক জান্তা সরকারের সঙ্গে সংলাপের শুরুতেই দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া ভুল হবে বলে মনে করছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের শীর্ষ এশিয়া বিষয়ক কূটনীতিক বুধবার একথা বলেছেন।
মিয়ানমার সম্পর্কিত মার্কিন নীতি পর্যালোচনা করে ওবামা প্রশাসন এ সপ্তাহে বলেছে, তারা মিয়ানমারের সামরিক শাসকদের সঙ্গে নিবিড় আলোচনার মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কার শুরুর চেষ্টা চালাবে। তবে এ মুহূর্তে নিষেধাজ্ঞা শিথিল করবে না।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী কার্ট ক্যাম্পবেল মার্কিন সিনেট প্যানেলে বলেন, "আমাদের উদ্বেগের বিষয়গুলোতে অর্থবহ অগ্রগতি ছাড়া সংলাপের শুরুতেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া কিংবা শিথিল করাটা ভুল হবে।"
ক্যাম্পবেল মঙ্গলবার নিউ ইয়র্কে মিয়ানমারের বিজ্ঞান, প্রযুক্তি ও শ্রমমন্ত্রী উ থঙের সঙ্গে বৈঠক করেছেন। তিনি এ বৈঠককে কয়েক ঘন্টার বস্তুনিষ্ঠ আলোচনা বলে বর্ণনা করেন। ৯ বছরের মধ্যে এটিই মিয়ানমারের সঙ্গে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের বৈঠক।
সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপকমিটির শুনানিতে ক্যাম্পবেল বলেন, "আমরা পরিস্কারভাবে আমাদের দৃষ্টিকোণ জানিয়ে দিয়েছি এবং উ থংকে জোর দিয়ে বলেছি, মিয়ানমার সামনে এগুতে প্রস্তুত থাকলে তাদের জন্য এ এক সুযোগ।" পরবর্তী বৈঠকের কোনও দিনক্ষণ কিংবা স্থান নির্ধারণ করা হয়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তা বলেছেন, মিয়ানমারের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে স
bdnews24