২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিকিতা গিলাওরি জর্জিয়ার নতুন প্রধানমন্ত্রী

জর্জিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিকিতা গিলাওরির নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মিখায়েল সাকাশভিলি। শুক্রবার প্রধানমন্ত্রী গ্রিগল মগালোবলিশভিলি পদত্যাগের পর তিনি এ ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2009, 10:38 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

তিবলিসি, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - জর্জিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিকিতা গিলাওরির নাম ঘোষণা করেছেন প্রেসিডেন্ট মিখায়েল সাকাশভিলি। শুক্রবার প্রধানমন্ত্রী গ্রিগল মগালোবলিশভিলি পদত্যাগের পর তিনি এ ঘোষণা দেন। ৩৩ বছর বয়সী নিকিতা একইসঙ্গে জর্জিয়ার অর্থমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। এ নিয়ে পাঁচ বছরের মধ্যে পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী নিয়োগ করতে হল প্রেসিডেন্ট সাকাশভিলিকে। সদ্যবিদায়ী প্রধানমন্ত্রী মগালোবলিশভিলি গত বছরের নভেম্বরে দায়িত্ব গ্রহণ করেছিলেন। মন্ত্রিসভার বৈঠকে প্রেসিডেন্ট সাকাশভিলি বলেন, "আমরা একটা নিয়মতান্ত্রিক রদবদল করেছি। একনম্বর উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী হয়েছেন। আর অর্থমন্ত্রণালয়ে তার ডেপুটি (কাখা বাইনদুরাশভিলি) অর্থমন্ত্রী হয়েছেন।" মন্ত্রিসভার ওই বৈঠক রাষ্ট্রীয় টেলিভিশনে স