২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদত্যাগ করলেন জর্জিয়ার প্রধানমন্ত্রী

জর্জিয়ার প্রধানমন্ত্রী গ্রিগল মগালোবলিশভিলি শুক্রবার পদত্যাগ করেছেন। সরকারের একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, ক্ষমতা গ্রহণের তিন মাসের মাথায় স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করলেন। কিডনির চিকিৎসার জন্য জার্মানি যাচ্ছেন পেশায় কূটনীতিক ৩৫ বছর বয়স্ক মগালোবলিশভিলি। এ নিয়ে শুক্রবার তার সংবাদ সম্মেলন করার কথা আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 02:59 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

তিবলিসি, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জর্জিয়ার প্রধানমন্ত্রী গ্রিগল মগালোবলিশভিলি শুক্রবার পদত্যাগ করেছেন। সরকারের একটি ঊর্ধ্বতন সূত্র জানিয়েছে, ক্ষমতা গ্রহণের তিন মাসের মাথায় স্বাস্থ্যগত কারণে তিনি পদত্যাগ করলেন। কিডনির চিকিৎসার জন্য জার্মানি যাচ্ছেন পেশায় কূটনীতিক ৩৫ বছর বয়স্ক মগালোবলিশভিলি। এ নিয়ে শুক্রবার তার সংবাদ সম্মেলন করার কথা আছে। সরকারের ওই সূত্র জানায়, "আমরা আশা করছি সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেওয়া হতে পারে। তিনি বেশ অসুস্থ্য। এই অবস্থায় তার পক্ষে দায়িত্ব পালন করা খুবই কঠিন।" স্থানীয় গণমাধ্যমের খবর অনুুযায়ী প্রেসিডেন্ট মিখায়েল সাকাশভিলির সঙ্গে মগালোবলিশভিলি দুরত্ব দিন দিন বাড়ছিল। প্রধানমন্ত্রীর কাজে সন্তুষ্ট নন সাকাশভিলি। গত আগস্টে রাশিয়ার সঙ্গে যুদ্ধে পরাজয়ের পর সাকাশভিলির নির্দেশে সরকারে পরিবর্তনের সময় ১ নভেম্বর প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন মগালোবলিশভিলি। ২০০৩ সালে ' রোজ রেভিউল্যুশনের' মাধ্যমে সাকাশভিলি ক্ষমতা নেওয়ার পর মগালোবলিশভিলি ছিলেন চতুর্থ প্রেসিডেন্ট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১০০ ঘ.