২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়েতে ঐক্যের সরকারে যোগ দিচ্ছে বিরোধীদল

জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে ঐক্যের সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)। এমডিসি নেতা মরগান স্যাঙ্গেরাই শুক্রবার একথা জানিয়েছেন। এমডিসির শীর্ষ নীতি নির্ধারণী কমিটি ন্যাশনাল কাউন্সিলের বৈঠকের পর স্যাঙ্গেরাই এই ঘোষণা দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 02:25 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

হারারে, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়াটর্স) - জিম্বাবুয়েতে প্রেসিডেন্ট রবার্ট মুগাবের সঙ্গে ঐক্যের সরকারে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি)। এমডিসি নেতা মরগান স্যাঙ্গেরাই শুক্রবার একথা জানিয়েছেন। এমডিসির শীর্ষ নীতি নির্ধারণী কমিটি ন্যাশনাল কাউন্সিলের বৈঠকের পর স্যাঙ্গেরাই এই ঘোষণা দেন। তিনি বলেন, "আমরা এই সরকারে যোগ দিতে যাচ্ছি। দল সে রকম সিদ্ধান্তই নিয়েছে।" মুগাবের নেতৃত্বে এই সরকারের প্রধানমন্ত্রী হবেন স্যাঙ্গেরাই। গত মঙ্গলবার দক্ষিণ আফ্রিকায় ১৫ জাতির 'সাউথ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি' বা এসএডিসি'র বৈঠকে জিম্বাবুয়েতে জোট সরকার গঠনের সিদ্ধান্তহয়। কিন্তু সেখানে গৃহীত প্রস্তাবটি প্রাথমিক ভাবে প্রত্যাখ্যান করেছিল স্যাঙ্গেরাইয়ের দল এমডিসি। কিন্তু স্যাঙ্গেরাই জানিয়েছিলেন ঐক্যের সরকারে যোগ দিতে তিনি রাজি আছেন। স্যাঙ্গেরাইয়ের এ কথায় দলের সঙ্গে তার মতবিরোধের বিষয়টি সামনে চলে আছে। দক্ষিণ আফ্রিকার স্টার পত্রিকা জানায়, স্যাঙ্গেরাই বলেছেন, সরকারের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুর সমাধান হওয়াটা "কাজের অগ্রগতি"। তিনি বলেন, "সবাই এ বিষয়ে একমত হয়েছে যে গুরুত্বপূর্ণ ইস্যুগুলোর সমাধান হওয়ায় এখন একটা জোট সরকার গঠন করা যেতে পারে।" তিনি আরও বলেন," যা কিছুই হোক, এ আলোচনার মূল বিষয়ই হল একটি জোট সরকার গঠন করা এবং আমি ওই বিষয়ে নীতিগতভাবে সম্মত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০২০ ঘ.