২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা সীমান্ত খুলে দেওয়ার পরামর্শ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত জর্জ মিচেল বৃহস্পতিবার বণিজ্যিক পণ্য প্রবেশের জন্য গাজা সীমান্ত খুলে দেওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, এ পদক্ষেপ গাজায় অস্ত্র চোরাচালান বন্ধে সহায়ক হবে। তবে এজন্য তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের সহায়তাও কামনা করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 09:16 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

রামাল্লাহ, পশ্চিমতীর, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য দূত জর্জ মিচেল বৃহস্পতিবার বণিজ্যিক পণ্য প্রবেশের জন্য গাজা সীমান্ত খুলে দেওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, এ পদক্ষেপ গাজায় অস্ত্র চোরাচালান বন্ধে সহায়ক হবে। তবে এজন্য তিনি ফিলিস্তিন কর্তৃপক্ষের সহায়তাও কামনা করেন। মধ্যপ্রাচ্য সফরকালে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে বৈঠকের পর মিচেল বলেন, "গাজায় অস্ত্র চোরাচালান রোধে সফল হতে হলে সেখানে বৈধ পণ্য প্রবেশেরও ব্যবস্থা থাকতে হবে। আর এই ব্যবস্থায় ফিলিস্তিন কর্তৃপক্ষকেও জড়িত থাকতে হবে।" আব্বাসকে গাজা সীমান্ত পারাপার পথ তদারকের দাবি জানান মিচেল। ফিলিস্তিনি গেরিলা দল হামাসের হাতে অস্ত্র চোরাচালানের আশঙ্কায় গাজা সীমান্ত অবরোধ করে রেখেছে ইসরায়েল। মিসরের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি আলোচনায় হামাসের হাতে অস্ত্র চোরাচালান বন্ধ করাই ছিল ইসরায়েলের প্রধান শর্ত। গাজায় চলমান সহিংসতায় হুমকির মুখে পড়েছে ইসরায়েল-হামাসের নড়বড়ে যুদ্ধবিরতি। যুদ্ধবিরতি জোরদার করতে মিচেলের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেও বৃহস্পতিবার গাজার একটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। ওদিকে, হামাসও ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে। রকেট হামলায় কেউ হতাহত না হলেও ১০ ফেব্র"য়ারিতে ইসরায়েলে নির্বাচনের প্রাক্কালে নেতারা জনগণের নিরাপত্তা ইস্যু নিয়ে চাপের মুখে থাকায় হামাসের যে কোনও রকেট হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। গাজা-মিসর সীমান্তবর্তী টানেলগুলোতে বুধবার বিমান থেকে বোমা বর্ষণ করছে ইসরায়েল। এদিন ভোরের আগেই সেখানে কমপক্ষে তিনটি বিমান হামলা চালায় তারা। ওই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অপর এক বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলের এক সেনা মুখপাত্র রাফাহ'র টানেলগুলোতে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হামাস এবং গাজার বাসিন্দারা ওই টানেলগুলো দিয়ে চোরাকারবারী দ্রব্য আনা নেওয়া করে বলে দাবি ইসরায়েলের। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল হামলা অব্যাহত রাখায় বিঘি