২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার পরিকল্পনা পাকিস্তানে হয়নি: পাক হাই কমিশনার

ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনা পাকিস্তানের মাটিতে হয়নি। ব্রিটেনে পাকিস্তানের হাই কমিশনার ওয়াজিদ শামসুল হাসান শুক্রবার ভারতের এনডিটিভি নিউজ চ্যানেলে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2009, 07:00 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

নয়াদিল্লি, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ভারতের মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার পরিকল্পনা পাকিস্তানের মাটিতে হয়নি। ব্রিটেনে পাকিস্তানের হাই কমিশনার ওয়াজিদ শামসুল হাসান শুক্রবার ভারতের এনডিটিভি নিউজ চ্যানেলে একথা বলেছেন। এনডিটিভি চ্যানেলের সঙ্গে এক সাক্ষাৎকারে হাসান বলেন, "তদন্তকারীরা যে উপসংহার টেনেছেন তাতে ওই ঘটনায় এ পর্যন্ত পাকিস্তানের মাটি ব্যবহারের কোনও আলামত পাওয়া যায়নি।" ইসলামাবাদের কাছে নয়াদিল্লির হস্তান্তর করা মুম্বাই হামলার দলিল সম্পর্কে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কোনও কর্মকর্তার এটিই প্রথম মন্তব্য। হাসান বলেন, "তারা আমাকে স্পষ্টতই জানিয়েছেন যে ব্রিটেন এতে জড়িত নয়। পাকিস্তান জড়িত নয়। এমনকি ওই হামলার পরিকল্পনাও পাকিস্তান থেকে হয়নি।" নভেম্বরে মুম্বাইয়ে সন্ত্রাসী হামলায় ১৭৯ জন নিহতের ঘটনার পর থেকে ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে এবং দু'দেশ বাগযুদ্ধে জড়িয়েছে। মুম্বাই হামলা পাকিস্তানি জঙ্গিরাই চালিয়েছে এবং পাকিস্তানের রাষ্ট্রীয় সংস্থাগুলো তাদেরকে সমর্থন দিয়েছে বলে অভিযোগ করে আসছে ভারত। কিন্তু পাকিস্তান এ অভিযোগ অস্বীকার করেছে এবং ঘটনাটি তদন্তে ভারত কর্তৃপক্ষকে সহযোগিতা করার কথা বলে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১২৫৯ ঘ.