২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধে ইইউ-যুক্তরাষ্ট্রের সময় লাগবে'

কিউবার গুয়ান্তনামো বে' বন্দিশিবিরের বন্দিদেরকে নিয়ে যুক্তরাষ্ট্রের বারাক ওবামা প্রশাসনকে সাহায্য করা হবে কিনা-- এই কঠিন সিদ্ধান্ত নিতে ইউরোপীয় ইউনিয়নের সময় লাগবে। ইইউ এর সন্ত্রাসবিরোধী কার্যক্রমের প্রধান সমন্বয়ক গিল্লেস ডি কেরচোভ বৃহস্পতিবার সাংবাদিকদের একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2009, 02:52 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

ব্রাসেলস, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কিউবার গুয়ান্তনামো বে' বন্দিশিবিরের বন্দিদেরকে নিয়ে যুক্তরাষ্ট্রের বারাক ওবামা প্রশাসনকে সাহায্য করা হবে কিনা-- এই কঠিন সিদ্ধান্ত নিতে ইউরোপীয় ইউনিয়নের সময় লাগবে। ইইউ এর সন্ত্রাসবিরোধী কার্যক্রমের প্রধান সমন্বয়ক গিল্লেস ডি কেরচোভ বৃহস্পতিবার সাংবাদিকদের একথা বলেছেন। ইইউ এর পররাষ্ট্রমন্ত্রীরা সোমবার গুয়ান্তানামো শিবির বন্ধের বিষয়টি নিয়ে বৈঠকে দ্বিধাবিভক্ত হয়ে পড়ার পর গিল্লেস সাংবাদিকদের বলেন, "প্রেসিডেন্ট ওবামা এক বছরের মধ্যে গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের নির্দেশ দিয়েছেন। এটি যে কত কঠিন তা এ থেকেই স্পষ্ট। আমরা এ ব্যপারে ১৫ দিনের মধ্যেই ইইউ'র কাছ থেকে উত্তর চাইতে পারি না। সেটি আন্তরিক হবে না। মন্ত্রীরা বিষয়টি নিয়ে আবার আলোচনা করবেন।" মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গত সপ্তাহে গুয়ান্তানামো বন্দিশিবির বন্ধের নির্দেশ দেন। বিশ্লেষকরা বলছেন, ইরাক যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামতে ইইউ এর জন্য ভালো পথ হচ্ছে, ওই শিবির বন্ধে সাহায্য করা। কিন্তু গিল্লেস বলেন, "এই দেশ তিনজন বন্দি নেবে বা ওই দেশ ৫ জন বন্দি নেবে এরকম বলার মতো পর্যায়ে এখনও আমরা নেই। এটি খুবই জটিল ব্যাপার। এটি হ্যাঁ কিংবা না এর ব্যাপার নয় কিংবা সাদা-কালোর ব্যাপারও নয়। এটি আইনি জটিলতা এবং নিরাপত্তার ব্যাপার।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০৪৩ ঘ.