লন্ডন, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- দু'দেশের সম্পর্কের বরফ গলাতে এবং সরাসরি আলোচনার পথ উন্মুক্ত করতে ইরানকে চিঠি দিচ্ছে ওবামা প্রশাসন। চিঠির খসড়া তৈরি করছেন ওবামা প্রশাসনের কর্মকর্তারা। ব্রিটেনের গার্ডিয়ান পত্রিকা বৃহস্পতিবার এ খবর জানিয়েছে।
পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, ওবামা গত নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর পররাষ্ট্র বিভাগ চিঠিটির খসড়া তৈরির কাজ করছে। নির্বাচিত হওয়ার পর ওবামাকে অভিনন্দন জানিয়ে ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ যে চিঠি দিয়েছিলেন তার জবাবে এই চিঠি দেওয়া হবে।
চিঠিতে আশ্বস্ত করা হবে, ওয়াশিংটন ইরানের বর্তমান সরকারকে ক্ষমতা থেকে সরাতে চায় না। কিন্তু তেহরানের আচরণে পরিবর্তন চায়।
গার্ডিয়ান জানিয়েছে, ইরানের জনগণকে উদ্দেশ্য করেই এ চিঠি লেখা হবে এবং ইরানের সর্বোচ্চ আধ্যাতিক নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কাছে অথবা খোলাচিঠি হিসেবেই তা পাঠানো হবে।
ওয়াশিংটনে পররাষ্ট্র বিভাগের এক কর্মকর্তা ইরানিয়ানদের উদ্দেশ্যে এ ধরনের চিঠি পাঠানোর বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেছেন, ইরানের ব্যাপারে মার্কিন নীতি পর্যালোচনাধীন রয়েছে।
পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, "কোনো নির্দিষ্ট নীতির পক্ষে কোনো সিদ্ধান্ত এখনো পররাষ্ট্র বিভাগ নেয়নি।"
জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সুসান রাইস গত সোমবার জানান, ইরানের পরমাণু কর্মসূচিকে কূটনৈতিক তৎপরতার অন্যতম শীর্ষ এজেন্ডা হিসেবে বিবেচনায় নিয়ে সংকট নিরসনে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সরাসরি আলোচনা চায় যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন।
জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি বলেন, "ইরানের পরমাণু কর্মসূচি ওই অঞ্চল এবং প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র এবং পুরো আন্তর্জাতিক স
bdnews24