২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রকে কৌশল নয় নীতি পরিবর্তন করতে হবে: ইরান

ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে দেখাতে হবে তারা শুধু কৌশলে নয় নীতির ক্ষেত্রেও মৌলিক পরিবর্তন চাইছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 01:55 PM

Updated : 26 Aug 2022, 11:00 AM

তেহরান, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ বুধবার বলেছেন, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনকে দেখাতে হবে তারা শুধু কৌশলে নয় নীতির ক্ষেত্রেও মৌলিক পরিবর্তন চাইছে। প্রেসিডেন্ট হিসেবে প্রথম আনুষ্ঠানিক টেলিভিশন সাক্ষাৎকারে ওবামা জানান, তার প্রস্তাব গ্রহণ করার জন্য ইরানকে আরও নমনীয় হতে হবে। ইরানের পশ্চিমাঞ্চলে এক সমাবেশে আহমাদিনেজাদ বলেন, "আমরা পরিবর্তনকে স্বাগত জানাই, তবে তা হতে হবে মৌলিক এবং সঠিক পথে।" রাষ্ট্রীয় টেলিভিশনে আহমাদিনেজাদের এই বক্তৃতা সরাসরি স