২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য দূতের সফরের মধ্যে গাজায় ইসরায়েলি হামলা চলছে

যুদ্ধবিরতি জোরদার করতে মার্কিন দূতের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেও বৃহস্পতিবার গাজার একটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন ভোরে মিসরের সঙ্গে গাজার সীমান্তবর্তী শহর রাফায় ইসরায়েল বিমান হামলা চালায়। তবে এতে কেউ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2009, 07:18 AM

Updated : 26 Aug 2022, 11:00 AM

গাজা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুদ্ধবিরতি জোরদার করতে মার্কিন দূতের মধ্যপ্রাচ্য সফরের মধ্যেও বৃহস্পতিবার গাজার একটি অস্ত্র কারখানায় হামলা চালিয়েছে ইসরায়েল। এদিন ভোরে মিসরের সঙ্গে গাজার সীমান্তবর্তী শহর রাফায় ইসরায়েল বিমান হামলা চালায়। তবে এতে কেউ হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী ও হামাস গেরিলারা এ হামলায় একটি কারখানা ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানিয়েছে। এর কিছুক্ষণ আগে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ দলের সঙ্গে সংশ্লিষ্ট একটি গেরিলা দল বুধবার ইসরায়েলে রকেট হামলা চালানোর দায় স্বীকার করে। ১৮ জানুয়ারি গাজায় ২২ দিনের ইসরায়েলি হামলার অবসান ঘটিয়ে যুদ্ধবিরতি হওয়ার পর ইসরায়েলে এটিই ছিল প্রথম রকেট হামলা। ওই হামলায় কেউ হতাহত হয়নি। তবে ১০ ফেব্র"য়ারিতে নির্বাচনের প্রাক্কালে ইসরায়েলি নেতারা জনগণের নিরাপত্তা ইস্যু নিয়ে চাপের মুখে থাকায় হামাসের যে কোনও রকেট হামলার পাল্টা জবাব দেওয়ার অঙ্গীকার করেছেন। গাজা-মিসর সীমান্তবর্তী টানেলগুলোতে বুধবার বিমান থেকে বোমা বর্ষণ করছে ইসরায়েল। এদিন ভোরের আগেই সেখানে কমপক্ষে তিনটি বিমান হামলা চালায় তারা। ওই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও অপর এক বিমান হামলায় এক ফিলিস্তিনি নিহত হয়। ইসরায়েলের এক সেনা মুখপাত্র রাফাহ'র টানেলগুলোতে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। হামাস এবং গাজার বাসিন্দারা ওই টানেলগুলো দিয়ে চোরাকারবারীর দ্রব্যাদি আনা নেওয়া করে বলে দাবি ইসরায়েলের। গাজায় যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল হামলা অব্যাহত রাখায় বিঘি