২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরু করতে ওবামার তাগিদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবমামা বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়া উচিৎ। সোমবার আরব টেলিভিশন আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 08:02 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

দুবাই, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবমামা বলেছেন ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু হওয়া উচিৎ। সোমবার আরব টেলিভিশন আল-আরাবিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি একথা বলেন। এছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আরব পরিকল্পানাকে এগিয়ে নেওয়ার জন্য সৌদি বাদশা আব্দুল্লাহর প্রশংসা করেন তিনি। প্রেসিডেন্ট হিসেবে কোনো আরব টেলিভিশনকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে তিনি জানান, মুসলিম বিশ্বের সঙ্গে সম্পর্ক দৃঢ় করতে তার প্রশাসন আরও জোরদার ভূমিকা পালন করবে। দুবাই ভিত্তিক আরবি ভাষার এই টেলিভিশনটিকে তিনি বলেন, "শুধু ইসরায়েল ও ফিলিস্তিনের সংঘর্ষ নিয়ে চিন্তা করে সিরিয়া, ইরান, লেবানন, আফগানিস্তান ও পাকিস্তানে কি হচ্ছে তা নিয়ে চিন্তা না করা আমাদের জন্য অসম্ভব। বিষয়গুলো একটি অন্যটির সঙ্গে সম্পর্কিত।" ওবামা বলেন, "ইসরায়েল-ফিলিস্তিনের শান্তি চুক্তির জন্য আমার প্রশাসনের শেষদিন পর্যন্ত অপেক্ষা না করে জর্জ মিচেলকে (এখনই) মধ্যপ্রাচ্যে পাঠানোর মাধ্যমে আমার নির্বাচনী প্রচারাভিযানের প্রতিশ্র"তি সম্পন্ন করার চেষ্টা করেছি। আমরা এখনই শুরু করতে চাই।" তিনি আরও বলেন, "ইসরায়েল ও ফিলিস্তিনের জন্য কি ভালো হবে সেটা আমরা বলতে পারি না। এ বিষয়ে কিছু সিদ্ধান্ত তাদেরকেই নিতে হবে।" নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, "আমি নিশ্চিত এই মুহূর্তে দু'পক্ষই অনুধাবন করছে যে পথ তারা অনুসরণ করছে তার মাধ্যমে জনগণের উন্নতি ও নিরাপত্তা আসবে না। এবং এর বদলে আলোচনার টেবিলে ফিরে আসা উচিৎ।" ফিলিস্তিন-ইসরায়েল সংকট নিরসনে ২০০২ সালের সৌদি শান্তি প্রস্তাবের জন্য তিনি সৌদি বাদশা আব্দুল্লাহ'র প্রশংসা করেন। সৌদি শান্তি প্রস্তাবটিতে ১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধে ইসরায়েলের দখল করে নেওয়া সব ভূমি ফেরৎ দেওয়া এবং ফিলিস্তিনি শরণার্থী সমস্যার সমাধানে আসার বিনিময়ে রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে পূর্ণ স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে। তিনি বলেন, "ওই প্রস্তাবের প্রতিটি ধাপের সঙ্গে আমি একমত নই। তবে এমন একটা প্রস্তাব উপস্থাপন করা সত্যিই সাহসের বিষয়। কিভাবে শান্তি ফিরে আসতে পারে সে বিষয়ে ওই অঞ্চলের নিজস্ব ভাবনা চিন্তা রয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪০২ ঘ.