২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের সঙ্গে পরমাণু কর্মসূচী নিয়ে সরাসরি আলোচনা চায় যুক্তরাষ্ট্র

ইরানের পরমাণু কর্মসূচীকে কূটনৈতিক তৎপরতার অন্যতম শীর্ষ এজেন্ডা হিসেবে বিবেচনা করছে এবং এ সংকট নিরসনে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সরাসরি আলোচনা চায় যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2009, 08:01 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

জাতিসংঘ, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের পরমাণু কর্মসূচীকে কূটনৈতিক তৎপরতার অন্যতম শীর্ষ এজেন্ডা হিসেবে বিবেচনা করছে এবং এ সংকট নিরসনে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের সরাসরি আলোচনা চায় যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন। জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে ৪৫ মিনিটের এক রুদ্ধদ্বার বৈঠকের পর যুক্তরাষ্ট্রের জাতিসংঘ রাষ্ট্রদূত সুসান রাইস সোমবার একথা জানান। তিনি বলেন, "ইরানের পরমাণু কর্মসূচী ওই অঞ্চল এবং প্রকৃতপক্ষে যুক্তরাষ্ট্র এবং পুরো আন্তর্জাতিক স