২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১ বছরের যুদ্ধবিরতি প্রস্তাব হামাসের, ইসরায়েল চায় ১৮ মাস

মিসরীয় মধ্যস্থতাকারীদের কাছে ১৮ মাসের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। কিন্তু গাজার নিয়ন্ত্রক হামাস যুদ্ধবিরতি চায় ১ বছরের জন্য, তবে তা অবশ্যই সব সীমান্ত পারাপার পথ খুলে দেওয়া এবং সম্পূর্ণরূপে অবরোধ তুলে নেওয়ার শর্তে। হামাস কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2009, 06:17 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

কায়রো, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - মিসরীয় মধ্যস্থতাকারীদের কাছে ১৮ মাসের যুদ্ধবিরতি প্রস্তাব দিয়েছে ইসরায়েল। কিন্তু গাজার নিয়ন্ত্রক হামাস যুদ্ধবিরতি চায় ১ বছরের জন্য, তবে তা অবশ্যই সব সীমান্ত পারাপার পথ খুলে দেওয়া এবং সম্পূর্ণরূপে অবরোধ তুলে নেওয়ার শর্তে। হামাস কর্মকর্তারা রোববার একথা জানিয়েছেন। (আরও তথ্যসহ) হামাস নেতা আইমান তাহা জানান, "আমোস গিলাদ (ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা) এর উপস্থাপিত প্রস্তাব এবং দেড় বছরের যুদ্ধবিরতির কথা শুনেছে হামাস। তবে হামাস মাত্র এক বছরের জন্য যুদ্ধবিরতির পাল্টা একটি প্রস্তাব দিয়েছে।" কায়রোয় মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে তাহা একথা জানান। গাজার সঙ্গে সব সীমান্ত পারাপার পথ খূলে দেওয়া এবং ইসরায়েল ও মিসরের দিক থেকে আরোপিত অবরোধ তুলে নেওয়ার দাবি জানিয়ে এই হামাস নেতা বলেন, "সব অবরোধ পুরোপুরি প্রত্যাহার করে নেওয়াবেং সব সীমান্ত পারাপার খুলেদেওয়ার দাবি জানিয়েছে হামাস।" এছাড়া সীমান্ত পারাপারগুলোতে ইসরায়েলি পর্যবেক্ষক নিয়োগের প্রস্তাব নাকচ করে দিয়ে সেখানে ইউরোপীয় ইউনিয়ন এবং তুরস্কের পর্যবেক্ষক নিয়োগের প্রস্তাব দিয়েছে হামাস। একইসঙ্গে তিনি বলেছেন যে, সীমান্ত পারাপারে ইসরায়েলি পর্যবেক্ষক থাকাটাই " সমস্যার একটা বড় কারণ"। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের বাহিনী সীমান্ত পারাপারে থাকতে পারে কি না এমন এক প্রশ্নের উত্তরে আইমান তাহা বলেন, "হামাসই গাজায় বর্তমান সরকার।" তবে, ফিলিস্তিনি কর্তৃপক্ষ এবং ইউরোপীয় ইউনিয়নের উপস্থিতি ছাড়া মিসর-গাজা সীমান্তের রাফাহ ক্রসিং খুলে দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছে মিসর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৪৫ ঘ.