২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় টাইগারদের সর্বশেষ ঘাঁটি সেনাদের দখলে

শ্রীলংকায় তামিল টাইগারদের সর্বশেষ ঘাঁটি মুল্লাইতিভু শহর রোববার দখল করে নিয়েছে সেনারা। সেনাপ্রধান জেনারেল শারথ ফন্সেকা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2009, 02:54 PM

Updated : 26 Aug 2022, 10:59 AM

কলোম্বো, জানুয়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- শ্রীলংকায় তামিল টাইগারদের সর্বশেষ ঘাঁটি মুল্লাইতিভু শহর রোববার দখল করে নিয়েছে সেনারা। সেনাপ্রধান জেনারেল শারথ ফন্সেকা একথা জানিয়েছেন। শ্রীলংকান টেলিভিশনে জেনারেল ফন্সেকা বলেন, "এক মাস লড়াইয়ের পর সেনারা মুল্লাইতিভু পুরোপুরি তামিল গেরিলা মুক্ত করেছি।" এর মধ্য দিয়ে সেনাদের সঙ্গে বিদ্রোহিদের সংঘাত ৯৫ শতাংশ শেষ হল বলে তিনি জানান। তবে এ বিষয়ে টাইগারদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে সরকারের এক মুখপাত্র সেনাদের মুল্লাইতিভুতে ঢুকে পড়ার কথা জানান। সেখানে টাইগারদের সঙ্গে সেনাদের তুমুল লড়াইয়ের পর তারা শহরটি দখল করে নেয়। ফন্সেকা বলেন, "আমরা মুল্লাইতিভু পুরোপুরি দখল করেছি।" বিবিসি জানিয়েছে, তামিল টাইগারদের কাছ থেকে এ ব্যাপারে কোনও মন্তব্য পাওয়া যায়নি। সরকার তামিল টাইগারদের দমনের অঙ্গীকার করার পর স