২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে প্রস্তুত রাশিয়া

আফগানিস্তানে মার্কিন নীতি পর্যালোচনায় প্রেসিডেন্ট বারাক ওবামার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আফগান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এমনকি আফগানিস্তানে ন্যাটো সেনাদের সরবরাহ পথ হিসেবে রুশ ভূখণ্ড ব্যবহার করতে দিতেও প্রস্তুত তারা। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভ শুক্রবার একথা বলেছেন। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2009, 06:34 AM

Updated : 26 Aug 2022, 10:59 AM

তাসখন্দ, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে মার্কিন নীতি পর্যালোচনায় প্রেসিডেন্ট বারাক ওবামার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আফগান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। এমনকি আফগানিস্তানে ন্যাটো সেনাদের সরবরাহ পথ হিসেবে রুশ ভূখণ্ড ব্যবহার করতে দিতেও প্রস্তুত তারা। রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভ শুক্রবার একথা বলেছেন। (আরও তথ্যসহ) উজবেকিস্তান সফরের সময় দেশটির প্রেসিডেন্ট ইসলাম করিমভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট দিমিত্রি মেদভাদেভ বলেন, "আমরা আশা করতে পারি, যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসন পূর্বসূরিদের তুলনায় আফগান সংকট সমাধানে আরও বেশি সফল হবে।" মেদভাদেভ বলেন, "আফগানিস্তানে নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রকে সঙ্গে নিয়েই পুরোপুরি এবং সমভাবে সহায়তা করতে আমরা প্রস্তুত।" তিনি আরও বলেন, "বেসামরিক দ্রব্যাদি সরবরাহের ট্রানজিট ইস্যুর মতো সবচেয়ে জটিল বিষয়গুলো নিয়েও কাজ করতে প্রস্তুত আমরা।" আফগানিস্তানের তালেবান শাসন নিয়ে হুমকির বিবেচনায় মধ্য এশিয়ায় সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত মিত্র দেশগুলোসহ রাশিয়া ২০০১ সালে দেশটিতে যুক্তরাষ্ট্রের অভিযানে সমর্থন দিয়েছিল। তবে পরে আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সমালোচনামুখর হয়ে ওঠে রাশিয়া। বর্তমান আফগান পরিস্থিতি সম্পর্কে মেদভাদেভ বলেন, "আফগানিস্তানে উগ্রবাদীদের সংখ্যা এখনও কমেনি।" তিনি বলেন সেখানে "দারিদ্র এখনও সন্ত্রাসবাদের জন্ম দিয়ে যাচ্ছে।" আফগানিস্তান ইস্যু রাশিয়া এবং 'ন্যাটো'র মধ্যে সম্পর্ক উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে। দক্ষিণ ওসেটিয়া যুদ্ধের পর আগামী সোমবার ন্যাটো এবং রাশিয়ার মধ্যে প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়া কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এমএইচবি/১৬৪৪ ঘ.