টোকিও, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জাপান গ্রিনহাউস গ্যাসের ওপর নজর রাখতে শুক্রবার একটি মূল উপগ্রহের সঙ্গে ছোট ছোট আরও ৭টি উপগ্রহ মহাশূন্যে পাঠিয়েছে। জাপানের মহাশূন্য অভিযানে এটি নতুন মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।
রাজধানী টোকিও থেকে ১ হাজার কিলোমিটার দক্ষিণের ছোট্ট দ্বীপ তানেগাসিমা থেকে রকেট 'এইচ-২এ' উপগ্রহগুলো নিয়ে মহাশূন্যে যাত্রা করে। জাপান এই প্রথম একটি রকেটে করে এতগুলো উপগ্রহ মহাশূন্যে পাঠাল। খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের দুদিন পর রকেটটি উৎক্ষেপণ করা হয়েছে।
বিশ্ব উষ্ণায়নের সার্বজনীন ইস্যু সামাল দেওয়ায় অবদান রাখার উদ্দেশ্যে নিয়ে মহাশূন্যে এই উপগ্রহ পাঠানোর কারণে একে অত্যন্ত তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে সংবাদ সম্মেলনে মন্তব্য করেছেন জাপানের চিফ কেবিনেট সেক্রেটারি তাকেও কাওয়ামুরা।
তিনি বলেন, "মহাকাশে উন্নয়নের লক্ষ্যে কৌশলগত পদক্ষেপ গ্রহণ ও তার বাস্তবায়নের অগ্রযাত্রা এখন থেকে আরও জোরালো হবে বলে আমি মনে করি।"
৭ টি ছোট উপগ্রহের সঙ্গে পাঠানো মূল উপগ্রহটির সাহায্যে পৃথিবীপৃষ্ঠের ৫৬,০০০ টি এলাকায় কার্বনডাই অক্সাইড ও মিথেন গ্যাসের ঘনত্ব নিরূপণ করতে সক্ষম হবেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে জলবায়ু পরিবর্তন রোধে বিশ্ব স
bdnews24