২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তাইওয়ানের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আনুষ্ঠানিক যোগাযোগ

এ মাসে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ প্রক্রিয়া শুরু করেছে 'ডব্লিউএইচও' বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিষয়টিকে চীন-তাইওয়ান সম্পর্ক উন্নয়নের ফল হিসেবেই দেখছেন কূটনীতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 10:43 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

তাইপেই, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এ মাসে তাইওয়ানের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ প্রক্রিয়া শুরু করেছে 'ডব্লিউএইচও' বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিষয়টিকে চীন-তাইওয়ান সম্পর্ক উন্নয়নের ফল হিসেবেই দেখছেন কূটনীতিকরা। এতোদিন চীনের বাধার কারণে জাতিসংঘসহ এ ধরনের আন্তর্জাতিক সংস্থার সঙ্গে তাইওয়ান আনুষ্ঠানিক যোগাযোগ করতে পারছিল না। কেননা তাইওয়ানকে নিজেদের অবিচ্ছেদ্য অংশ দাবি করে স্বশাসিত ওই দ্বীপটির সার্বভৌমত্বকে অস্বীকার করে আসছে চীন। তাইওয়ানের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, গত ১৩ জানুয়ারি তাইওয়ানকে আনুষ্ঠানিক যোগাযোগ শুরুর বিষয়টি নিয়ে একটি চিঠি দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ওই চিঠিতে বলা হয়েছে, সার্স ভাইরাস কিংবা এভিয়েন ইনফ্লুয়েঞ্জার মতো মহামারী বা রোগের প্রকোপে সহায়তার জন্য সরাসরি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যোগাযোগ করতে পারবে তাইওয়ান। তাইওয়ানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র হেনরি চেন বলেছেন, "মূল ভূখণ্ড চীন এবং তাইওয়ানের মধ্যে সম্পর্কের উন্নতি এ বিষয়টির অনুমোদনে বড় ধরনের সহায়তা করেছে।" তাইওয়ানের চীনপন্থী প্রেসিডেন্ট মা ইং-জিও ক্ষমতায় আসার পর থেকেই চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রক্রিয়া শুরু হয় এবং সা