২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুয়ান্তানামো বন্ধের পদক্ষেপ সন্ত্রাস মোকাবেলায় সহায়ক হবে: আফগানিস্তান

যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কিউবার গুয়ান্তানামো বে বন্দিশিবির বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই শুক্রবার বলেছেন, এ পদক্ষেপ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সমর্থন লাভে সহায়ক হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2009, 10:17 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

কাবুল, জানুয়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের কিউবার গুয়ান্তানামো বে বন্দিশিবির বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই শুক্রবার বলেছেন, এ পদক্ষেপ সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ে আন্তর্জাতিক সমর্থন লাভে সহায়ক হবে। যুক্তরাষ্ট্রে ১১ সেপ্টেম্বরের হামলা পরবর্তী সময়ে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন বাহিনীর আগ্রাসনে তালেবান সরকার পতনের সময় থেকে গুয়ান্তানামো বন্দিশিবিরে বহু আফগান আটক রয়েছে। এতে করে আফগানিস্তানে তালেবান বিদ্রোহিদের বিরুদ্ধে মার্কিন সেনাদের লড়াই বিঘি