জেরুজালেম, জানুয়ারি ২২ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- গাজায় যুদ্ধবিরতি এবং যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণের মধ্যে হঠাৎ করেই ঘোর শত্র" ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনার শুরুর বিষয়টি নিয়ে জল্পনা সৃষ্টি হয়েছে। ফিলিস্তিনি গেরিলা দল হামাস গাজা দখলের পর ইসরায়েল ও পশ্চিমারা দলটিকে বয়কট করলেও এখন উদ্ভূত সংকট সমাধানে তারা আবার হামাসের সঙ্গে আলোচনায় বসার বিকল্প পথ নিয়ে চিন্তা-ভাবনা করছে।
ইসরায়েলের হা'রেজ পত্রিকায় লেখক ডেভিড গ্রসম্যান মঙ্গলবারের সংখ্যায় লিখেছেন, হামাসকে উপেক্ষা না করে বরং তাদের সঙ্গে অবিলম্বে আলোচনা শুরুর মধ্য দিয়ে সৃষ্ট নতুন বাস্তবতার সুযোগকে কাজে লাগানোটাই আমাদের জন্য কল্যাণকর হবে। গ্রসম্যান বলেন, " পারস্পরিক ধ্বংস এড়াতে পারে কেবলমাত্র আলোচনাই।"
অন্যদিকে, ইসরায়েলি কর্মকর্তাদের সঙ্গে বুধবারের বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীদেরকে হামাসের সঙ্গে সরাসরি কথা বলা উচিত কিনা জিজ্ঞেস করা হলে তারাও বলেন, হামাসকে ছাড়া সমস্যার সমাধান হবে না।
ফরাসি এক বিষেশজ্ঞ বলেন, হামাসের সঙ্গে আলোচনায় বসার বিষয়টি কখনই সত্যিকার অর্থে বিবেচনায় নেওয়া হয়নি। কিন্তু এখন ওই বিকল্প বিবেচনায় নেওয়া সময় হয়েছে।
কিন্তু শুধু দেশেই নয় বিশ্বব্যাপী পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ক্ষমতায় আসা বারাক ওবামা পূর্বসূরী জর্জ ডব্লিউ বুশের তুলনায় শত্র"পক্ষের সঙ্গে আলোচনার ব্যাপারে কম কট্টর হবেন সবার ধারণা এমন হলেও ফিলিস্তিনের ব্যাপারে ওবামা নীতি পরিবর্তনের তেমন কোনও আভাস দেননি।
তাছাড়া, রক্তস্নাত হয়েও নতিস্বীকার না করা গাজার হামাস নেতাদেরকে বয়কট না করে তাদের সঙ্গে আলোচনায় যাওয়ার কথা যুক্তরাষ্ট্র চিন্তা করবে তেমন সম্ভাবনা কম। আর ইসরায়েল বরাবরই হামাসের সঙ্গে যোগাযোগে অনাগ্রহী। ওদিকে, হামাস ইসরায়েলের সঙ্গে সব সম্পর্ক ছিণ
bdnews24