২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলংকায় বিস্ফোরণে নিহত দুই, আহত ১১

শ্রীলংকার পূর্বাঞ্চলে বুধবার এক বিস্ফোরণে দুইজন নিহত এবং ১১জন আহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 12:08 PM

Updated : 26 Aug 2022, 10:58 AM

কলম্বো, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার পূর্বাঞ্চলে বুধবার এক বিস্ফোরণে দুইজন নিহত এবং ১১জন আহত হয়েছে। পুলিশ এ খবর জানিয়েছে। পুলিশের মুখপাত্র রণজিৎ গুনাসেকারা বলেন, "বাত্তিকালোয়া শহরে বিস্ফোরণে এক পুলিশ কর্মকর্তা ও এক বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। এছাড়া চার স্কুল শিক্ষার্থীসহ আহত হয়েছে ১১জন।" বিস্ফোরণের জন্য তিনি লিবারেশন টাইগারস অব তামিল ইলম বা এলটিটিই বিদ্রোহীদের দায়ী করেছেন। তবে এ বিষয়ে এলটিটিই বক্তব্য জানার জন্য তাদের সঙ্গে তাৎক্ষণিকভাবে যোগাযোগ করা সম্ভব হয়নি। উত্তর-পূর্ব উপকূলে নৌবাহিনী বিদ্রোহীদের চারটি নৌকা ধ্বংস করে দেওয়ার একদিন পর এই বিস্ফোরণের ঘটনা ঘটল। এশিয়ার ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় ধরে চলা বিদ্রোহের বিরুদ্ধে সফল সেনা অভিযানের নেতৃত্বদানকারী সেনাপ্রধান জেনারেল ফন্সেকা স