২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওবামার সঙ্গে কাজ করতে প্রস্তুত উত্তর কোরিয়া

কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে নতুন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে উত্তর কোরিয়া কাজ করতে প্রস্তুত। টোকিওতে প্রকাশিত পিয়ংইয়ংপন্থী পত্রিকা কোসোন সিনবো বুধবার এক মন্তব্য প্রতিবেদনে একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2009, 10:57 AM

Updated : 26 Aug 2022, 10:58 AM

সউল, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কোরিয়া উপদ্বীপকে পরমাণু অস্ত্রমুক্ত করতে নতুন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে উত্তর কোরিয়া কাজ করতে প্রস্তুত। টোকিওতে প্রকাশিত পিয়ংইয়ংপন্থী পত্রিকা কোসোন সিনবো বুধবার এক মন্তব্য প্রতিবেদনে একথা বলেছে। উত্তর কোরিয়া মঙ্গলবার কোরিয়া উপদ্বীপে নতুন করে যুদ্ধের পরিবেশ সৃষ্টির জন্য দক্ষিণ কোরিয়াকে অভিযুক্ত করেছে এবং প্রতিবেশী দেশটিকে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দিয়েছে। বিশ্লেষকরা একে ওবামার দৃষ্টি আকর্ষণের চেষ্টা বলেই মনে করছেন। ওবামা উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্কোন্নয়নের বিকল্প পথ গ্রহণ করবেন কিনা তা আগেভাগেই বলা যাচ্ছেনা উল্লেখ করে কোসেন সিনবো পত্রিকা বলেছে, "পরিবর্তন কেবল যুক্তরাষ্ট্রের একচেটিয়া রাজনীতি নয়।" উত্তর কোরিয়া সাহায্যের বিনিময়ে পরমাণু অস্ত্র কর্মসূচি বাদ দেওয়া এবং ২০০৫ সালে স্বাক্ষরিত চুক্তির মধ্য দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে বিচ্ছিন্নতা অবসানের প্রতিশ্র"তি দিয়েছে। তবে উত্তর কোরিয়ার দাবি কিভাবে যাচাই করা হবে সে প্রশ্নে ওই চুক্তির বাস্তবায়ন নিয়ে আলোচনা স্থবির হয়ে আছে। মঙ্গলবার ওবামা শপথ নেওয়ার কয়েক ঘন্টা পর পত্রিকাটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে বলেছে, " নতুন প্রশাসনের সুবাদে যুক্তরাষ্ট্রের যে কোনও পদক্ষেপেই সাড়া দিতে উত্তর কোরিয়া নিশ্চিতভাবে প্রস্তুত।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৬৫৪ ঘ.