২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিশেল ওবামা: নতুন ঘরানার ফার্স্ট লেডি

হোয়াইট হাউজ এবার একজন কর্পোরেট আইনজীবীকে ফার্স্ট লেডি হিসেবে পাচ্ছে। তবে মিশেল ওবামা বলেছেন, তিনি হবেন "মাম ইন-চিফ"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2009, 01:51 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

আটলান্টা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হোয়াইট হাউজ এবার একজন কর্পোরেট আইনজীবীকে ফার্স্ট লেডি হিসেবে পাচ্ছে। তবে মিশেল ওবামা বলেছেন, তিনি হবেন "মাম ইন-চিফ"। দুই মেয়ের দেখভাল করাকেই তিনি অগ্রাধিকার দেবেন। স্বামী ওবামার প্রশাসনে কোনও দায়িত্ব নিতে চান না। ২০ জানুয়ারি শপথ গ্রহণের মধ্য দিয়ে বারাক ওবামা হচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট। আর মিশেল হচ্ছেন প্রথম কৃষ্ণাঙ্গ ফার্স্ট লেডি। ৪৪ বছর বয়সী মিশেল প্রচারণার- প্রায় পুরোটা সময় স্বামীর পাশে দাঁড়িয়ে বিচক্ষণ যোদ্ধার মতো তাকে সহায়তা করে গেছেন। কখনো-কখনো ভোটারদের উদ্দেশে দু'চার কথা বলে তাদের আকৃষ্ট করেছেন। একটি সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে মিশেল বলেছেন, "সত্যি বলছি, আমার প্রথম কাজ হবে 'মাম-ইন-চিফ' হয়ে দুই মেয়ে মালিয়া (১০) ও সাশাকে (৭) লালনপালন করা।" মিশেল অবশ্য এও বলেছেন, কর্মজীবী নারীদের পরিবারে ভারসাম্য রক্ষার বিষয়সহ সেনাসদস্যদের পরিবারের নানা প্রয়োজনের দিকে মনোযোগ দিতে চান। নির্বাচনে জয়লাভের পর বারাক ওবামা শিকাগোতে বিজয়-বক্তৃতায় তার স্ত্রীর কথা বলতে ভোলেননি। "১৬ বছর ধরে সে আমার সেরা বন্ধু, আমার জীবনের ভালবাসা, আমাদের পরিবারের শিরোমণি।" মিশেলের শৈশব কেটেছে শিকাগোর দক্ষিণ প্রান্তে কায়িক শ্রমিকদের এলাকায়। পড়াশোনায় এগিয়ে গিয়ে একসময় তিনি বৃত্তি পেয়ে যান বিখ্যাত প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ে। এরপর ভর্তি হন হার্ভার্ড ল স্কুলে। সেখানেই বারাক ওবামার সঙ্গে তার পরিচয় হয়। ২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় নামার পর ওবামা-মিশেল জুটি বেশ জনপ্রিয় ওঠে। হোয়াইট হাউজে প্রবেশে ইচ্ছুক একটি জুটির তারুণ্যদীপ্ত ছাপ তৈরি হয় ভোটারদের মনে। ফ্যাশন দূরস্ততার কারণে মিশেলকে নিয়ে ফিচার ছাপা হয় 'ভগ' ও 'অ্যাসেন্স' সাময়িকীতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৯৪৮ ঘ.