২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুনরায় অস্ত্রসমৃদ্ধ হওয়ার অঙ্গীকার হামাসের

গাজা যুদ্ধের পর পুনরায় রকেট ও অন্যান্য অস্ত্র দিয়ে অস্ত্রাগার ভরে ফেলার অঙ্গীকার করেছে ফিলিস্তিনি গেরিলা দল হামাস। হামাসের হাতে অস্ত্র প্রবাহ বন্ধের যে কোনও ইসরায়েলি এবং আন্তর্জাতিক প্রচেষ্টার বিরুদ্ধে সোমবার দলটি এ অঙ্গীকার করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jan 2009, 01:29 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

গাজা, জানুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজা যুদ্ধের পর পুনরায় রকেট ও অন্যান্য অস্ত্র দিয়ে অস্ত্রাগার ভরে ফেলার অঙ্গীকার করেছে ফিলিস্তিনি গেরিলা দল হামাস। হামাসের হাতে অস্ত্র প্রবাহ বন্ধের যে কোনও ইসরায়েলি এবং আন্তর্জাতিক প্রচেষ্টার বিরুদ্ধে সোমবার দলটি এ অঙ্গীকার করে। হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা এক সংবাদ সম্মেলনে বলেন, "আপনারা যা চান তাই করুন। অস্ত্র উৎপাদনই আমাদের মিশন এবং আমরা জানি তা কিভাবে অর্জন করতে হয়।" সাংবাদিকদের উবাইদা বলেন, "ইসরায়েল হামাসের দাবি অনুযায়ী গাজা থেকে এক সপ্তাহের মধ্যে সেনা প্রত্যাহারে ব্যর্থ হলে সব বিকল্পই খোলা রাখা হবে।" ওদিকে, ইসরায়েল বলেছে, হামাস গাজায় আরও অস্ত্র চোরাচালান করতে চাইলে নতুন করে সেনা অভিযান চলবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯১৬ ঘ.