২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধীদলের ক্ষমতা ভাগাভাগি চুক্তি মেনে নেওয়া উচিত: মুগাবে

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি)'র উচিত সেপ্টেম্বরে স্বাক্ষরিত ক্ষমতা ভাগাভাগি চুক্তি মেনে নেওয়া অথবা ওই চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনার ইতি টানা। রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার একথা বলেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 12:24 PM

Updated : 26 Aug 2022, 10:57 AM

হারারে, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবে বলেছেন, বিরোধীদল 'মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ' (এমডিসি)'র উচিত সেপ্টেম্বরে স্বাক্ষরিত ক্ষমতা ভাগাভাগি চুক্তি মেনে নেওয়া অথবা ওই চুক্তি বাস্তবায়ন নিয়ে আলোচনার ইতি টানা। রাষ্ট্রীয় গণমাধ্যম রোববার একথা বলেছে। সাপ্তাহিক সানডে মেইলে মুগাবের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, বিরোধীদল হয় চুক্তি মানবে নয়ত আলোচনা ভেঙে তাদের বেরিয়ে যেতে হবে। সেক্ষত্রে সরকার গঠিত হবে একতরফাভাবে। মুগাবে বলেন, "ক্ষমতা-ভাগাভাগি চুক্তিটি একটি অন্তর্বর্তী চুক্তি। আর বিশেষ কোনও ইস্যু তাদের থেকে থাকলে ক্ষমতা ভাগাভাগির সরকারে আসার পর তারা তা উত্থাপন করতে পারে।" মুগাবের জানু পি-এফ পার্টি এবং বিরোধীদল এমডিসি'র সঙ্গে আঞ্চলিক শক্তির দেশ দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক এবং মধ্যস্থতাকারী থাবো এমবেকির সোমবার বৈঠক হওয়ার কথা রয়েছে। ক্ষমতা ভাগাভাগি চুক্তি আলোচনায় অচলাবস্থা ভাঙতে এটি একটি নতুন আঞ্চলিক পদক্ষেপ। জিম্বাবুয়ের অর্থনৈতিক ও মানবিক সংকট সমাধানে ক্ষমতা ভাগাভাগি চুক্তিকেই সবচে ভালো উপায় হিসাবে দেখা হচ্ছে। দুমাস দেশের বাইরে থাকার পর শনিবার বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই জিম্বাবুয়েতে ফিরেছেন। হারারেতে পৌঁছেই সাংবাদিকদের তিনি বলেছেন, "জনগণের আকাঙ্খার প্রতিফলন ঘটে না এমন চুক্তির কাছে তার দল মাথা নত করবে না।" তবে স্যাঙ্গেরাই বলেন, সেপ্টেম্বরের ক্ষমতা ভাগাভাগি চুক্তিতে তিনি প্রতিশ্র"তিব্ধ। কিন্তু তার বিশ্বাসযোগ্য অংশীদারের অভাব আছে। মুগাবে সরকার বিরোধীদরয়ি নেতাকর্মীদের আটক এবং অপহরণ করে ওই চুক্তি লঙ্ঘন করছে বলে তিনি অভিযোগ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৭২৬ ঘ.