২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুম্বাই হামলার দ্রুত তদন্ত চায় ভারত

মুম্বাই হামলার দ্রুত তদন্ত এবং ওই হামলার সত্যাসত্য সম্পর্কে সব তথ্য পুরোপুরি প্রকাশ করার জন্য পাকিস্তানকে শনিবার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jan 2009, 10:41 AM

Updated : 26 Aug 2022, 10:57 AM

মুম্বাই, জানুয়ারি ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মুম্বাই হামলার দ্রুত তদন্ত এবং ওই হামলার সত্যাসত্য সম্পর্কে সব তথ্য পুরোপুরি প্রকাশ করার জন্য পাকিস্তানকে শনিবার আহ্বান জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং। নওভম্বরের মুম্বাই হামলায় পাকিস্তানি জঙ্গিদের জড়িত থাকার প্রমাণ পাকিস্তানকে দেওয়ার পাশাপাশি সন্দেহভাজন জঙ্গিদের হস্তান্তরেরও দাবি জানিয়েছে ভারত। ট্রাইডেন্ট হটেলে এক অনুষ্ঠানে শনিবার মনমোহন বলেন, "ওই ভয়াবহ অপরাধ যারা চালিয়েছে সেইসব পরিকল্পনাকারী ও সংগঠকদের বিরুদ্ধে পাকিস্তান অনুগামী পরবর্তী পদক্ষেপ নেবে বলেই আমরা আশা করি।" পাকিস্তানকে মুম্বাই হামলার ঘটনার সব তথ্য পুরোপুরি প্রকাশের আহ্বান জানিয়ে সিং বলেন, "তদন্ত দ্রুতগতিতে সম্পন্ন করা, যুক্তিযুক্ত একটি সিদ্ধান্ত পৌঁছা এবং পাকিস্তান থেকে তৎপরতা চালানো সন্ত্রাসী দলগুলো পুরোপুরি বন্ধ করার জন্য আন্তর্জাতিক স