করুম্বা, ব্রাজিল, জানুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ল্যাতিন আমেরিকাকে কেবল কমিউনিস্ট, সন্ত্রাসবাদী আর মাদক চোরাচালানের অঞ্চল হিসেবে দেখার সাবেক মার্কিনি দৃষ্টিভঙ্গি বদলানোর জন্য যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা ডি সিলভা।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে লুলা বলেন, ওয়াশিংটনের উচিৎ সমস্যা হিসেবে না দেখে ল্যাতিন আমেরিকার দেশগুলোকে গণতান্ত্রিক অংশীদার হিসেবে দেখা এবং এ অঞ্চলের সঙ্গে আরও বেশি বাণিজ্য সম্পর্ক গড়ে তোলা।
ওবামার কাছে তার প্রত্যাশা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুলা বলেন, "তারা যেখানে শুধু কমিউনিজম আর সন্ত্রাসবাদ দেখতে পেতো সেখানে এ অঞ্চলে বিদ্যমান গণতন্ত্রের শক্তি দেখতে পাওয়া উচিৎ তাদের।"
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ল্যাতিন আমেরিকার সঙ্গে বাণিজ্য বাড়ানোর প্রয়াস নিলেও তিনি এখানকার প্রভাবশালী সমাজতন্ত্রী নেতা ভেনেজুয়েলার হুগো শ্যাভেজের সঙ্গে তীব্র বিবাদে জড়িয়ে পড়েন এবং মার্ক্সবাদী গেরিলা আর মাদক কারবারীদের বিরুদ্ধে লড়াইয়ে কলাম্বিয়াকে কোটি কোটি ডলার সহায়তা দেন। কলম্বিয়ায় বুশের নীতি জনপ্রিয় হলেও ল্যাতিন আমেরিকার বেশিরভাগ অঞ্চলেই বুশ ভীষণ অজনপ্রিয়।
মধ্য-বামপন্থী নেতা লুলা বলিভিয়াকে দেওয়া বাণিজ্য সুবিধা তুলে নেওয়ার সা
bdnews24