২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা 'অসহনীয়': বান

গাজা যুদ্ধে নিহতের সংখ্যা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বৃহস্পতিবার ইসরায়েলে সফরকালে তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2009, 01:39 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

জেরুজালেম, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গাজা যুদ্ধে নিহতের সংখ্যা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। বৃহস্পতিবার ইসরায়েলে সফরকালে তিনি একথা বলেন। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে বৈঠককালে বান বলেন, "গাজায় ফিলিস্তিনি নিহতের সংখ্যা অসহনীয় পর্যায়ে পৌঁছেছে।" ২৭ ডিসেম্বর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১০৫৫ জনে। গাজায় হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাবে একথা বলা হয়েছে। এর মধ্যে ৬৭০ জনই বেসামরিক নাগরিক। একটি ফিলিস্তিনি অধিকার গ্র"প একথা বলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৪১ ঘ.