২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গাজায় অনিয়মিত ইসরায়েলি সেনা, নিহতের সংখ্যা ৯শতাধিক

গাজা আগ্রাসনের ১৭তম দিন সোমবার অনিয়মিত সেনা পাঠিয়েছে ইসরায়েল। তবে এ পদক্ষেপকে গাজা অভিযানের এক নতুন পর্ব বলতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনা কর্মকর্তারা। ১৭ দিনের গাজা অভিযানে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2009, 01:10 PM

Updated : 26 Aug 2022, 10:56 AM

গাজা, জানুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- গাজা আগ্রাসনের ১৭তম দিন সোমবার অনিয়মিত সেনা পাঠিয়েছে ইসরায়েল। তবে এ পদক্ষেপকে গাজা অভিযানের এক নতুন পর্ব বলতে অস্বীকৃতি জানিয়েছে ইসরায়েলি সেনা কর্মকর্তারা। ১৭ দিনের গাজা অভিযানে ফিলিস্তিনি নিহতের সংখ্যা ৯০০ ছাড়িয়েছে। ওদিকে, গাজা উপত্যকায় বিদেশি সাংবাদিকদের প্রবেশ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। ফলে গাজায় হতাহতের ঘটনাসহ সেখানে প্রকৃতপক্ষে কী হচ্ছে সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। গত ২৭ ডিসেম্বর বিমান হামলার মধ্য দিয়ে গাজা আগ্রাসন শুরু করে ইসরায়েল। যুদ্ধবিরতির আন্তর্জাতিক চাপ উপেক্ষা করে আগ্রাসন অব্যাহত রেখেছে ইসরায়েল। এই আগ্রাসনে এখন পর্যন্ত ৯ শতাধিক ফিলিস্তিনি নিহত হওয়া ছাড়াও আহত হয়েছে কয়েক হাজার। ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট রোববার বলেন, ইসরায়েল গাজা অভিযানের লক্ষ্যের কাছাকাছি পৌঁছে গেছে এবং এ অভিযান চলবে। ধারণা করা হচ্ছে হামাসের অস্ত্র সরবরাহের প্রধান রাস্তা গাজা-মিসর ট্যানেলে পুরো মাত্রায় হামলা চালাতে পারে ইসরায়েল। এছাড়া গাজার শহরগুলোতে হামলাও বাড়িয়ে দিতে পারে তারা। ইসরায়েলি বেতার জানিয়েছে, হামাসের ওপর আক্রমণ আরও জোরদার করার বিষয়ে সিদ্ধান্ত নিতে রোববার রাতে বৈঠক করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট, প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক ও পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি। এর আগে ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র এভি বেনায়াহু বলেন, "আমরা গাজা অভিযানে অনিয়মিত সেনা মোতয়েন শুরু করেছি।" ইসরায়েলের হামলা কখন থামবে সে সম্পর্কে ইসরায়েলি সেনা বেতারের সাক্ষাৎকারে সুনির্দিষ্ট কিছু বলেননি পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি। তিনি আরও বলেন, "আমরা আতঙ্কিত হয়ে এটা করছি না। সচেতনভাবেই করছি।" ওদিকে গণমাধ্যমের খবরে জানা গেছে হামাস ও মিসরের মধ্যে কূটনীতিক প্রচেষ্টায় অগ্রগতি হয়েছে এবং এ বিষয়ে আলোচনা করার জন্য সোমবার মিসরে আসছেন টনি বে