২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান হুমকি হলেও কূটনৈতিক চেষ্টা চালানো উচিৎ : ওবামা

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা বলেছেন, ইরান "সত্যিকারের হুমকি" হলেও দেশটির সঙ্গে সংলাপের পথে অগ্রসর হওয়ার পক্ষে তিনি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ওবামা একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2009, 06:45 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

ওয়াশিংটন, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া বারাক ওবামা বলেছেন, ইরান "সত্যিকারের হুমকি" হলেও দেশটির সঙ্গে সংলাপের পথে অগ্রসর হওয়ার পক্ষে তিনি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে ওবামা একথা বলেন। ইরান বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবামা বলেন, এখনই এ বিষয়ে বিস্তারিত কিছু বলতে চান না তিনি। কেননা তিনি শপথ গ্রহণের আগ পর্যন্ত জর্জ ডব্লিউ বুশই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং এ সময়ে বুশই দেশের পক্ষে কথা বলতে পারেন। ওবামা বলেন, "নির্বাচনী প্রচারাভিযানের সময় থেকেই আমি বলে আসছি যে, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে ইরান সত্যিকারের হুমকি।" তিনি আরও বলেন,"একইসঙ্গে আমি বলেছি যে, জাতীয় নিরাপত্তার লক্ষ্য অর্জনে কূটনীতিকেই কৌশল হিসেবে গ্রহণ করা উচিৎ। আমি মনে করি আমার জাতীয় নিরাপত্তা দল বিদেশ নীতির ক্ষেত্রে ওই বাস্তববাদী মনোভাব নিয়ে কাজ করতে পারবে।" আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বারাক ওবামা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৩৫ ঘ.