২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করাচিতে আগুনে ৩৯ জনের মৃত্যু

পাকিস্তানে করাচির একটি বস্তিতে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে ৩৯ জন মারা গেছে। এদের মধ্যে ২০জনই শিশু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2009, 11:18 AM

Updated : 26 Aug 2022, 10:55 AM

করাচি, জানুয়ারি ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানে করাচির একটি বস্তিতে বৃহস্পতিবার গভীর রাতে আগুন লেগে ৩৯ জন মারা গেছে। এদের মধ্যে ২০জনই শিশু। পাকিস্তানের কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা জানান, নগরীর একটি ঘিঞ্জি এলাকায় পতিত জায়গায় গড়ে ওঠা বস্তিতে রাত ১টার দিকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ৪০টি ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে পরিবারের তিন সদস্যকে হারিয়ে পাগলপ্রায় মকসুদ আহমেদ বলেন, "আগুন লাগার সময় আমরা গভীর ঘুমে ছিলাম। কিছুক্ষণের মধ্যে পুরো বস্তি জ্বলতে থাকে।" প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী সগীর আহমেদ জানান, শীতের রাতে কেউ হয়ত তার ঘরের সামনে আগুন পোহাচ্ছিল। সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে। পুলিশ কর্মকর্তা আমিন-উর-রহমান রয়টার্সকে বলেন, "আশেপাশের ভবনগুলোর মাধ্যমে বস্তিটি তিনদিক থেকেই ঘেরাও থাকায় একমাত্র পশ্চিম দিকটিই লোকজনের পালানোর জন্য খোলা ছিল। সে কারণে বেশি মানুষের মৃত্যু হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৭০৭ ঘ.