মস্কো, জানুয়ারি ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- মস্কো বৈঠকে গ্যাস নিয়ে বিরোধ মেটাতে ব্যর্থ হয়েছে রাশিয়া ও ইউক্রেন। তবে বিরোধ নিষ্পত্তিতে আলোচনা চালিয়ে যাবে দুপক্ষ। ইউক্রেনের গ্যাস সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃহস্পতিবার একথা বলেছেন। গ্যাস সরবরাহ নিয়ে মস্কো-কিয়েভ বিরোধের জেরে বুধবার ইউক্রেনের মধ্য দিয়ে ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে বৈঠকে বসে রাশিয়া ও ইউক্রেন। কিন্তু কোনও সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়।
ইউক্রেনের জ্বালানি ফার্ম নাফটোগাজ এর প্রধান ওলেহ দুবায়না রাশিয়ার ফার্ম গ্যাজপ্রোমের প্রধান অ্যালেক্জাই মিলারের সঙ্গে বৈঠকের পর ইউরোপীয় পার্লামেন্টে বলেন, "আমরা আলোচনা চালিয়ে যাচ্ছি।" তিনি বলেন, "আমি নাফটোগাজ এবং গ্যাজপ্রেমের মধ্যে স্পষ্টতই অর্থনৈতিক ব্যবধান দেখতে পাচ্ছি।"
গ্যাসের মূল্য নিয়ে মস্কো ও কিয়েভের মধ্যে বিরোধে ইউরোপের বেশ কয়েকটি দেশে জ্বালানি প্রবাহ বন্ধ হয়ে গেছে। বৃহৎ অর্থনীতির দেশ জার্মানি, ফ্রান্স এবং ইতালিতে জ্বালানি সরবরাহ বিঘি
bdnews24