২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনল্যান্ডে নিহতদের জন্য শোক, হাতবন্দুকের বৈধতা নিয়ে প্রশ্ন

একটি কারিগরি স্কুলে মঙ্গলবার এক ছাত্রের বেপরোয়া গুলিতে নিহতদের স্মরণে শোক পালন করছে ফিনল্যান্ড। বন্দুকধারী এক ছাত্রের গুলিতে অন্ততপক্ষে ৯ জন নিহতের এই ঘটনায় ব্যক্তিগত পর্যায়ে হাতবন্দুক রাখার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2008, 02:47 PM

Updated : 26 Aug 2022, 02:25 PM

হেলসেঙ্কি, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স/বিবিসি)- একটি কারিগরি স্কুলে মঙ্গলবার এক ছাত্রের বেপরোয়া গুলিতে নিহতদের স্মরণে শোক পালন করছে ফিনল্যান্ড। বন্দুকধারী এক ছাত্রের গুলিতে অন্ততপক্ষে ৯ জন নিহতের এই ঘটনায় ব্যক্তিগত পর্যায়ে হাতবন্দুক রাখার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। হত্যাকান্ডের এই ঘটনার পর ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী মাত্তি ভ্যানহানেন অস্ত্র আইন কঠোর করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, "ফিনল্যান্ডে ব্যক্তিগত পর্যায়ে হাতবন্দুক রাখা নিষিদ্ধ করার কথা ভাবা উচিত।" মঙ্গলবার ফিনল্যাণ্ডের একটি কারিগরি স্কুলে মাত্তি জুহানি সারি নামের এক ছাত্র গুলি করে ৯ জনকে হত্যা করে। পুলিশ জানায়, কাওহাজকি স্কুলের ওই ছাত্র স্বয়ংক্রিয় পিস্তল নিয়ে স্কুল ভবনে প্রবেশ করে দফায় দফায় গুলি চালিয়ে ছাত্রদেরকে হত্যা করে। পরে সে নিজেকে গুলি করে। এক বছরেরও কম সময়ের মধ্যে ফিনল্যান্ডে এটি ২য় বেপরোয়া গুলির ঘটনা। বুধবার নিহতদের স্মরণে ফিনল্যান্ডে পতাকা অর্ধনমিত রাখা হয়। শোকার্ত শিক্ষার্থীরা স্কুল ভবনের বাইরে মোমবাতি ও ফুল দিয়ে নিহতদের শ্রদ্ধা জানায়। প্রধানমন্ত্রী এদিন স্কুল পরিদর্শনে ডান। সেখানেই তিনি অস্ত্র আইন কড়া করার কথা বলেন। তিনি বলেন, হাবন্দুক যেটা সহজেই বহন করা যায় সেগুলো মানুষের জন্য ব্যক্তিগতভাবে সহজলভ্য হওয়া উচিত কিনা তা আমাদেরকে ভেবে দেখতে হবে। উল্লেখ্য, বিশ্বে ফিনল্যান্ডেই সবচে বেশি লোকের হাতবন্দুকের লাইসেন্স আছে। তবে সে তুলনায় বন্দুক অপরাধের সংখ্যা কম। গবেষণা থেকে দেখা গেছে, ফিনল্যান্ডে শিকার এবং অস্ত্র বহনের দীর্ঘ ঐতিহ্য আছে। তাছাড়াও প্রায় ১৬ লাখ লোকের হাতে আগ্নেয়াস্ত্র আছে। অস্ত্র আইনের দিক দিয়ে যুক্তরাষ্ট্র এবং ইয়েমেনের পরেই ফিনল্যান্ডের অবস্থান। ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী ভ্যানহানেন বলেন, " এ ধরনের ঘটনার পর কোন ধরনের বন্দুক লাইসেন্সসহ সহজলভ্য হওয়া উচিত প্রশ্ন হচ্ছে সেটি। হাতবন্দুক বৈধ হওয়া উচিত কিনা তা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে।" এর আগের বছরও ফিনল্যান্ডের জোকেলা হাই স্কুলে একই ধরনের গুলির ঘটনা ঘটে। সেবার হত্যাকারী ছাত্র ৬ জন ছাত্রসহ স্কুল নার্স ও প্রিন্সিপালকে হত্যা করে। হত্যাকাণ্ড ঘটানোর আগে হত্যাকারী ভিডিও ইউটিউবে তার এ অভিপ্রায় জানিয়েছিল। হত্যাকান্ডের পর হত্যাকারী আত্মহত্যা করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২০২৮ ঘ.