২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাকে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ মার্কিন সেনা নিহত

ইরাকের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী সাত মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে। মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, যান্ত্রিক ত্র"টির ফলেই সিএইচ-৪৭ চিনুক পরিবহণ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2008, 06:47 AM

Updated : 26 Aug 2022, 02:23 PM

বাগদাদ, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাকের দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আরোহী সাত মার্কিন সেনা নিহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনী একথা জানিয়েছে। মার্কিন সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, যান্ত্রিক ত্র"টির ফলেই সিএইচ-৪৭ চিনুক পরিবহণ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে বলে মনে হচ্ছে। ওই মুখপাত্র বলেন, "তাৎক্ষণিকভাবে মনে হচ্ছে এটা কোনো শত্র"র হামলা না। দেখে মনে হচ্ছে যান্ত্রিক ত্র"টির ফলে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।" তিনি আরও জানান, হেলিকপ্টারটিতে সাতজন আরোহীই ছিল এবং সবাই নিহত হয়েছেন। কুয়েতের মার্কিন ঘাঁটি থেকে ইরাকের মার্কিন সেনা বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল ওই হেলিকপ্টারটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১২১২ ঘ.