২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতি আমরা শ্রদ্ধাশীল: যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন আবারও জানিয়েছেন, পাকিস্তানের সার্বভৌমত্বকে সম্মান জানাতে তার দেশ সর্বদাই প্রতিশ্র"তিবদ্ধ। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় মার্কিন যুদ্ধবিমানের হামলা নিয়ে গত কয়েক দিনের তীব্র প্রতিক্রিয়ার পর বুধবার তিনি একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2008, 12:58 PM

Updated : 26 Aug 2022, 02:23 PM

ইসলামাবাদ, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যুক্তরাষ্ট্রের শীর্ষ সেনা কর্মকর্তা অ্যাডমিরাল মাইক মুলেন আবারও জানিয়েছেন, পাকিস্তানের সার্বভৌমত্বকে সম্মান জানাতে তার দেশ সর্বদাই প্রতিশ্র"তিবদ্ধ। পাকিস্তানের সীমান্তবর্তী এলাকায় মার্কিন যুদ্ধবিমানের হামলা নিয়ে গত কয়েক দিনের তীব্র প্রতিক্রিয়ার পর বুধবার তিনি একথা জানান। চলতি মাসের প্রথম দিকে মুলেন জানিয়েছিলেন, আফগানিস্তানে পশ্চিমা বাহিনীর সাফল্যে তিনি সন্তুষ্ট নন। কাজেই তিনি নতুন কৌশলের খোঁজ করছেন। সে অনুযায়ী পাকিস্তানের আদিবাসী এলাকাসহ আফগান সীমান্তের উভয় পাশে সেনারা কার্যক্রম চালাতে পারে। মার্কিন কর্মকর্তারা অভিযোগ করে আসছেন, আফগানিস্তানে হামলা চালানোর জন্য আল কায়েদা ও তালেবান জঙ্গিরা পাকিস্তানের পশতুন আদিবাসী এলাকা ব্যবহার করছে। যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধে সমর্থন ও সহযোগিতার অঙ্গিকার করেছে পাকিস্তানের নতুন সরকার। যদিও পাকিস্তানের সাধারণ নাগরিকদের অনেকেই সরকারের এই অবস্থানে সন্তুষ্ট নয়। কিন্তু পাকিস্তানের সীমান্তের মধ্যে মার্কিন বাহিনীর হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তান এলাকায় চলতি মাসে পাঁচদফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে মার্কিণ বাহিনী। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি ও সেনাপ্রধান জেনারেল আশফাক পারভেজ কায়ানির সঙ্গে বৈঠকে মুলেন সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তানের ইতিবাচক ভূমিকার প্রশংসা করনে। মার্কিন দূতাবাসের এক বিবৃতিতে একথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, "অ্যাডমিরাল মুলেন আবারও জানিয়েছেন, পাকিস্তানের সার্বভৌমত্বকে শ্রদ্ধা জানাতে যুক্তরাষ্ট্র সর্বদাই প্রতিশ্র"তিবদ্ধ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র চায় পাকিস্তানের সঙ্গে সহযোগিতা ও সুসম্পর্ক আরও জোরদার করতে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৮৫০ .