২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে হামলার গোপন অনুমোদন দিয়েছেন বুশ: নিউ ইয়র্ক টাইমস

পাকিস্তান সরকারের অনুমতি ছাড়াই দেশটির অভ্যন্তরে মার্কিন কমান্ডোদের স্থল অভিযান চালানোর গোপন অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এ বছরের জুলাই মাসে তিনি ওই অনুমোদন দেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা বৃহষ্পতিবার একথা জানিয়েছে। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2008, 06:32 AM

Updated : 26 Aug 2022, 02:22 PM

ওয়াশিংটন, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তান সরকারের অনুমতি ছাড়াই দেশটির অভ্যন্তরে মার্কিন কমান্ডোদের স্থল অভিযান চালানোর গোপন অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। এ বছরের জুলাই মাসে তিনি ওই অনুমোদন দেন। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা বৃহষ্পতিবার একথা জানিয়েছে। পাকিস্তান-আফগান সীমান্তে আল কায়েদা ও তালেবানি তৎপরতা দমন প্রসঙ্গে এক ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ইয়র্ক টাইমস পত্রিকাকে বলেন, "আদিবাসী এলকার (পাকিস্তানের) পরিস্থিতি সহ্য করবার মতো নয়।" তিনি বলেন, "আমাদেরকে আরও আগে বাড়তে হবে। এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে।" পত্রিকাটি জানায়, জুলাই মাসে প্রেসিডেন্ট বুশ ওই নির্দেশ দেন। ওই কর্মকর্তা আরও জানান, পাক আফগান সীমান্তে এ সপ্তাহে চালানো অভিযানের মতো এ ধরনের অভিযানের ক্ষেত্রে পাকিস্তানি কর্তৃপক্ষকে তারা অবহিত করবে তবে কোনো অনুমতি চাইবে না। ওদিকে, সেনাপ্রধান জেনারেল আশফাক কায়ানির উদ্ধিৃতি দিয়ে পাকিস্তান সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, "যেকোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং ভৌগলিক অখণ্ডতা রক্ষা করা হবে এবং পাকিস্তানের অভ্যন্তরে কোনো বিদেশি সেনা অভিযান সহ্য করা হবে না।" এর আগে বুধবার মার্কিন সেনাবাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান এডমিরাল মাইক মুলেন মার্কিন কংগ্রেসকে বলেছেন, "আমি মনে করি না যে আফগানিস্তানে আমরা জয়ী হচ্ছি। তবে আমি মনে করি যে আমরা জয়ী হতে পারি।" পাক-আফগান সীমান্তে আল কায়েদা ও তালেবানি তৎপরতার কারণেই আফগানিস্তানে লড়াই সফল হচ্ছে না এবং সেখানকার জঙ্গি তৎপরতা দমনে বিশদ ও নতুন পরিকল্পনা নেওয়া হচ্ছে। এ পরিকল্পনার আওতাতেই পাকিস্তানে সেনা অভিযান চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২২৫ ঘ.