কাবুল, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কয়েক শতাব্দী আগে চীনা তীর্থযাত্রীদের একটি দল আফগানিস্তানের বামিয়ানে বিশালাকৃতির শায়িত বুদ্ধ মূর্তি দেখতে পাওয়ার কথা লিখেছিলেন ভ্রমণবৃত্তান্তে। কিন্তু প্রাচ্য-প্রতীচ্যের মেলবন্ধনের ঐতিহ্যবাহী সিল্ক রুটের গুরুত্বপূর্ণ কেন্দ্র বামিয়ানে ওই মূর্তির কোনো সন্ধান পাওয়া যায়নি এতোদিন। কিন্তু তালেবানদের বোমায় ধ্বংস হয়ে যাওয়া বামিয়ানের বিখ্যাত বুদ্ধ মূর্তির কাছেই স
bdnews24