২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের কাছে ইউরেনিয়াম বিক্রির নিষেধাজ্ঞা বহাল রাখছে অস্ট্রেলিয়া

'এনএসজি' বা ৪৫ জাতি পরমাণু সরবরাহকারী গ্র"প ভারতের সঙ্গে পরমাণু বাণিজ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও ভারতের কাছে ইউরেনিয়াম বিক্রির নিষেধাজ্ঞা বহাল রাখছে অস্ট্রেলিয়া। দেশটির বাণিজ্যমন্ত্রী সিমন ক্রেয়ান সোমবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2008, 01:22 PM

Updated : 26 Aug 2022, 02:21 PM

ক্যানবেরা, সেপ্টেম্বর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - 'এনএসজি' বা ৪৫ জাতি পরমাণু সরবরাহকারী গ্র"প ভারতের সঙ্গে পরমাণু বাণিজ্যের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও ভারতের কাছে ইউরেনিয়াম বিক্রির নিষেধাজ্ঞা বহাল রাখছে অস্ট্রেলিয়া। দেশটির বাণিজ্যমন্ত্রী সিমন ক্রেয়ান সোমবার একথা জানিয়েছেন। অস্ট্রেলিয়ার বাণিজ্য মন্ত্রী জানান, 'এনপিটি' বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর করেনি ভারতসহ এমন দেশগুলোর কাছে ইউরেনিয়াম বিক্রির ওপর থাকা বর্তমান নিষেধাজ্ঞা বহাল রাখবে তার দেশ। অবশ্য শনিবার ভারতের ওপর থেকে পরমাণু বাণিজ্যের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্র"প (এনএসজি) এর সিদ্ধান্তকে সমর্থন করেছে ৪৫ জাতি গ্র"পটির অন্যতম সদস্য অস্ট্রেলিয়া। ভারত-যুক্তরাষ্ট্র বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরের বাধা অপসারণ করতে যুক্তরাষ্ট্র প্রস্তাবিত ওই উদ্যোগে শনিবার সম্মতি দেয় এনএসজি। জ্ঞাত তথ্য অনুযায়ী বিশ্বে মোট ইউরেনিয়াম মজুদের প্রায় ৪০ ভাগ রয়েছে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র অস্ট্রেলিয়ার কাছে। ওই পরমাণু জ্বালানি কিনতে ভারত বারবার আবেদন করলেও তা প্রত্যাখান করে আসছে অস্ট্রেলিয়া। যুক্তি হিসেবে ভারতের 'নন প্রলিফারেশন ট্রিটি' (এনপিটি) বা পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি স্বাক্ষর না করাইকেই গুরুত্ব দেওয়ার কথা বলেছে দেশটি। এ বিষয়ে অস্ট্রেলিয়ার নীতি পরিবর্তন হবে না বলে উল্লেখ করে বাণিজ্য মন্ত্রী ক্রেয়ান বলেন, "শুধুমাত্র এনপিটি স্বাক্ষরকারী দেশগুলোকেই ইউরেনিয়াম সরবরাহের বিষয়ে প্রতিশ্র"তিবদ্ধ লেবার (অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল)। তাই ভারত এনপিটি স্বাক্ষর না করায় তাদের ইউরেনিয়াম সরবরাহ করবে না অস্ট্রেলিয়া।" এ সপ্তাহেই ভারত সফরের কথা রয়েছে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন স্মিথের। এ সিদ্ধান্ত পরিবর্তনের জন্য সেসময় তাকে চাপের মধ্যে পড়তে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৯১০ ঘ.