কলম্বো, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- শ্রীলংকার ক্ষমতাসীন দল ইউনাইটেড পিপলস ফ্রিডম অ্যালায়েন্স (এউপিএফএ) প্রাদেশিক দুটি নির্বাচনে জিতেছে। সরকার জানিয়েছে, তামিল টাইগার বিদ্রোহীদের বিরুদ্ধে সেনাবাহিনীর আট মাসের অভিযানের ফল এই নির্বাচনী বিজয়।
প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাক্ষের এউপিএফএ উত্তর মধ্য প্রদেশে ৫৬ দশমিক ৩ শতাংশ এবং সাবারাগুমাওয়া প্রদেশে ৫৫ দশমিক ৩ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
প্রদেশ দুটির ২১ লাখ ভোটারের ৬৮ ভাগ নির্বাচনে তাদের ভোটাধিকর প্রয়োগ করেছে। নির্বাচনপূর্ব সহিংসতা, ভীতি প্রদর্শন ও কারচুপি সত্ত্বেও নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে পর্যবেক্ষকরা জানিয়েছেন।
সেন্টার ফর মনিটরিং ইলেকশন ভায়োলেন্স এক বিবৃতিতে জানিয়েছে, "কিছু সংিসতা সত্ত্বেও নির্বাচন সুষ্ঠু হয়েছে।"
উত্তর মধ্য প্রদেশে এউপিএফএ জোটবদ্ধভাবে নির্বাচন করেছে টিএমভিপি'র সঙ্গে। টাইগাদের এই গ্র"পটির বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ও বিচারবর্হিভূত হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে।
বিরোধীদল ও নির্বাচন পর্যবেক্ষকরা অভিযোগ করেছে এই নির্বাচনে টিএমভিপি অনেক সহিংস ঘটনা ঘটিয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে দলটি।
গণমাধ্যম ও তথ্যমন্ত্রী অরুণা প্রিয়দর্শনা ইয়াপা রয়টার্সকে জানিয়েছেন, নির্বাচনে ক্ষমতাসীন দলের এই বিজয় সরকারের পদক্ষেপের প্রতি জনগণের সম্মতির পরিস্কার প্রতিফলণ। দেশ থেকে সন্ত্রাস দূর করতে প্রেসিডেন্ট যে সব সিদ্ধান্ত নিচ্ছেন ভোটাররা তাকে স্বীকৃতি দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৯৩০ ঘ.
bdnews24