২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের সোয়াত উপত্যকায় ৫০ জঙ্গি নিহত

পাকিস্তানের সোয়াত উপত্যকার জঙ্গি ঘাঁটিতে রোববার সেনা অভিযানে অন্ততপক্ষে ৫০ জঙ্গি নিহত হয়েছে। উভয়পক্ষে গত ২৪ ঘন্টার সংঘর্ষে সেনাও নিহত হয়েছে ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2008, 10:21 AM

Updated : 26 Aug 2022, 02:17 PM

মিঙ্গোরা, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- পাকিস্তানের সোয়াত উপত্যকার জঙ্গি ঘাঁটিতে রোববার সেনা অভিযানে অন্ততপক্ষে ৫০ জঙ্গি নিহত হয়েছে। উভয়পক্ষে গত ২৪ ঘন্টার সংঘর্ষে সেনাও নিহত হয়েছে ১০ জন। প্রেসিডেন্ট মুশাররফের পদত্যাগের পর দেশে ক্রমবর্ধমান সহিংসতা মোকাবেলা করা বর্তমান নড়বড়ে জোট সরকারের জন্য এক ধরনের পরীক্ষা। পার্বত্য সোয়াত উপত্যকার উত্তর-পশ্চিমে জঙ্গিরা একটি নিরাপত্তা চৌকিতে হামলার করলে দুপক্ষে সংঘর্ষের সূত্রপাত হয়। আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহত হয় ৮ পুলিশ। সেনাবাহিনীর মুখপাত্র মেজর নাসির আলী জানিয়েছেন, "সংঘর্ষ এখনও চলছে। আমরা জঙ্গিদের ৪০ টি বাঙ্কার এবং একটি প্রশিক্ষণ ক্যাম্প ধ্বংস করেছি।" তিনি বলেন, আমরা ৫০ জঙ্গি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছি। সংঘর্ষে আমাদের ১০ সেনাও নিহত হয়েছে। জঙ্গি নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে জানান আলী। কারণ, তিনি বলেন, অনেক মরদেহ জঙ্গিরা নিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৪৩৯