শ্রীনগর, ভারত, আগস্ট ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - স্বাধীনতাপন্থীদের সোমবারের বিক্ষোভ সমাবেশকে ঘিরে ভারতীয় কাশ্মীরে রোববার অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ। শনিবার থেকে চলতে থাকা স্বাধীনতাপন্থীদের তিনদিনের লাগাতার ধর্মঘটের মধ্যেই এ কারফিউ জারি করা হল।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন রোববার সকালে শ্রীনগরে হাজার হাজার পুলিশ ও সেনাকে টহল দিতে দেখা গেছে। এসময় জনশূন্য রাজপথে থম থমে নীরবতা বিরাজ করছিল বলে জানিয়েছেন তারা।
কাশ্মীরের গ্রষ্মকালীন রাজধানী শ্রীনগরের নগরকেন্দ্র লালচকে সোমবার বিশাল বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিচ্ছিন্নতাবাদীরা।
এর আগে শনিবার থেকেই তিনদিনের ধর্মঘট কর্মসূচি দিয়েছিল তারা। এ ধর্মঘটের কারণে এমনিতেই কাশ্মীরে সব ধরনের অফিস আদালত ও বাণিজ্যিক প্রতিষ্ঠান বন্ধ ছিল এবং জনজীবন অচল হয়ে পড়েছিল।
সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, "পূর্ব সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আজ (রোববার) সকাল ৪টা থেকে কারফিউ জারি করা হয়েছে।"
বিচ্ছিন্নতাবাদীদের কয়েকজন শীর্ষ নেতার প্রাণনাশের হুমকি রয়েছে রয়েছে বলেও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
১৯৮৯ সালে নয়াদিল্লির শাসনের বিরুদ্ধে কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন শুরুর পর থেকে সা
bdnews24