২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষায় একাট্টা যুক্তরাষ্ট্র-পোল্যান্ড, উত্যক্ত রাশিয়া

রাশিয়ার আপত্তি ঠেলে পোল্যান্ড বুধবার নিজ ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস এবং পোল্যান্ডের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী র‌্যাডোস্লো সিকোরিস্কি চুক্তিতে সই করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2008, 11:27 AM

Updated : 26 Aug 2022, 02:16 PM

ওয়ারশ, আগস্ট ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- রাশিয়ার আপত্তি ঠেলে পোল্যান্ড বুধবার নিজ ভূখণ্ডে মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ার প্রশ্নে যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সই করেছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী কণ্ডোলিৎসা রাইস এবং পোল্যান্ডের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী র‌্যাডোস্লো সিকোরিস্কি চুক্তিতে সই করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড তুস্ক এবং প্রেসিডেন্ট লেস কাজিনস্কি। জর্জিয়ায় মস্কোর হস্তক্ষেপ নিয়ে রাশিয়া ও পশ্চিমা বিশ্বের উত্তেজনার মাঝে এই পদক্ষেপ আরেকটি নতুন মাত্রা যোগ করবে। রাশিয়া এই চুক্তিকে তাদের নিরাপত্তায় হুমকি আখ্যা দিয়েছে। জর্জিয়ায় রাশিয়ার সামরিক অভিযানের বিরুদ্ধে একাট্টা হতেই তারা এ চুক্তি করেছে বলে অভিযোগ করেছে মস্কো। গত সপ্তাহে বৃহস্পতিবার পোল্যান্ড মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা চুক্তিতে চূড়ান্ত সম্মতি দেয়। ওয়াশ&%2