২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানে জঙ্গিদের হাতে ৩০ পুলিশ-সেনা জিম্মি

পাকিস্তানের সোয়াত উপত্যকায় মঙ্গলবার তালেবানপন্থি জঙ্গিরা একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীর প্রায় ৩০ জনকে জিম্মি করেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। এর আগে সোমবার চোরাগুপ্তা হামলা চালিয়ে বিদ্রোহিরা তিন সেনা গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2008, 09:47 AM

Updated : 26 Aug 2022, 02:10 PM

মিনগোরা, পাকিস্তান, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- পাকিস্তানের সোয়াত উপত্যকায় মঙ্গলবার তালেবানপন্থি জঙ্গিরা একটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়ে পুলিশ ও আধাসামরিক বাহিনীর প্রায় ৩০ জনকে জিম্মি করেছে। কর্মকর্তারা একথা জানিয়েছেন। এর আগে সোমবার চোরাগুপ্তা হামলা চালিয়ে বিদ্রোহিরা তিন সেনা গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা করে। কর্মকর্তারা জানান, মঙ্গলবার বিদ্রোহিরা মিনগোরা থেকে ২২ মাইল উত্তর-পশ্চিমে কাবাল এলাকার একটি সেনা-পুলিশ যৌথ চৌকিতে হামলা চালিয়ে ৩০ জন পুলিশ এবং আধাসামরিক কর্মীকে ধরে নিয়ে গেছে। তবে জঙ্গি দলটির মুখপাত্র মুসলিম খান ২৭ জনকে ধরে নিয়ে যাওয়ার কথা জানিয়েছেন। ওই মুখপাত্র রয়টার্সকে বলেন, "তাদেরকে বলা হয়েছিল আত্মসমর্পণ কর অথবা মৃত্যু বরণ কর এবং তারা আত্মসমর্পণ করেছে।" এই ঘটনার পর নিরাপত্তারক্ষীদের সঙ্গে কাবাল এলাকার কাছে জঙ্গিদের গুলি বিনিময় হয়। এতে দুই সেনা এবং এক তরুণী নিহত হয়েছে। এছাড়াও একটি গ্রামে তল্লাশি চালিয়ে নিরাপত্তারক্ষীরা বেশ কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ বছরের মে মাসে ওই অঞ্চলের জঙ্গি নেতা ফজলুল্লাহ'র নেতৃত্বে সরকারের সঙ্গে একটি শান্তি চুক্তি সম্পাদিত হয়। কিন্তু সরকার শান্তি চুক্তির মর্যাদা রক্ষা করতে ব্যর্থ হয়েছে অভিযোগে গত কয়েক সপ্তাহ ধরে সেখানে সন্ত্রাসী কর্মকান্ড বাড়িয়ে দিয়েছে জঙ্গিরা। গত বছর সোয়াত উপত্যকার জঙ্গি নেতা ফজলুল্লাহ ওই অঞ্চলে তালেবান শাসনের মতো ইসলামিক আইনের দাবিতে সহিংসতা শুরুর আগে উপত্যকাটি পাকিস্তানের শীর্ষ পর্যটন কেন্দ্র ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৫২১ ঘ