নম পেন, জুলাই ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কম্বোডিয়ায় রোববার পার্লামেন্ট নির্বাচনে ভোট দিচ্ছে ভোটারা। এই নির্বাচনে দীর্ঘ দিনের প্রধানমন্ত্রী হুন সেইনের আরেক দফায় বিজয়ী হওয়ার সম্ভাবনাই বেশি।
প্রতিবেশী দেশ থাইল্যান্ডের সঙ্গে একটি বিরোধপূর্ণ মন্দিরকে কেন্দ্র করে হুন সেইনের অবস্থান তার জাতীয়তাবাদী দলের বিজয়ের সম্ভাবনা আরও বাড়িয়ে দিয়েছে।
কম্বোডিয়া ও থাইল্যান্ড সীমান্তের পিরাহ বিহার মন্দিরের দাবিকে কেন্দ্র করে নির্বাচনের আগে থেকে হুন সেইনের ক্ষমতাসীন কম্বোডিয়ান পিপলস্ পার্টি (সিপিপি) এবং বিরোধীদল সাম রেইনজি পার্টি (এসআরপি) মতবিরোধে জড়িয়ে পড়েছে।
এছাড়াও সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের সীদ্ধান্তে ৫৭ বছর বয়সী সাবেক খেমাররুজ গেরিলা হুন সেইনের বিজয় আরও নিশ্চিত হয়ে গেছে। তিনি গত ২৩ বছর ধরে দেশটির প্রধানমন্ত্রী।
নমপেনভিত্তিক মানবাধিকার সংস্থা লিকাডোর প্রধান কিক গালাব্র" বলেন, "নির্বাচনের ফলাফল কি হতে যাচ্ছে তা প্রায় নিশ্চিত।"
তিনি জানান, সাবেক কমিউনিস্ট কিন্তু সা
bdnews24