২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র আছে ইরানের: যুক্তরাষ্ট্র

ইরানের কাছে পূর্ব ও দক্ষিণ ইউরোপে আঘাত হানতে সক্ষম আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন মঙ্গলবার এ দাবি উত্থাপন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2008, 05:38 AM

Updated : 26 Aug 2022, 02:07 PM

ওয়াশিংটন, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরানের কাছে পূর্ব ও দক্ষিণ ইউরোপে আঘাত হানতে সক্ষম আন্তর্মহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন মঙ্গলবার এ দাবি উত্থাপন করেছে। যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা'র পরিচালক বিমান বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ট্রে ওবেরিং সাংবাদিকদের জানিয়েছেন, তিনি বিশ্বাস করেন ইরানের এখন ১২৫০ মাইল ক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র রয়েছে। তবে ইরান এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে কিনা তিনি তা জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। গত সপ্তাহে ইরান নতুন দুটি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার কথা জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, শাবাব-৩ নামের মাঝারি পাল্ল