বাগদাদ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়োন্টিফোর ডটকম/রয়টার্স)--- সম্পর্কন্নোয়নের লক্ষ্যে বৃহস্পতিবার ইরাক সফরে গেছেন তুরস্কের প্রধানমন্ত্রী রেসেপ তায়েপ এরদোয়ান। বাগদাদে প্রধানমন্ত্রী নূরি আল মালিকির সঙ্গে বৈঠকে এরদোয়ান দুদেশের মধ্যে নিরাপত্তা ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করার অঙ্গীকার করেছেন। বৈঠকে কুর্দি বিচ্ছন্নতাবাদীদের বিষয়টি নিয়েও আলোচনা করেন দুই নেতা।
২০০৩ সালে মার্কিন অভিযানে ইরাকি শাসক সাদ্দাম হোসেনর পতনের পর কোনো তুর্কি নেতা এরদোয়ানের এটাই প্রথম ইরাক সফর। মালিকির সঙ্গে এক সংবাদ সম্মেলনে এরদোয়ান বলেন, বাগদাদ এবং আঙ্কারা উভয়ে মিলে একটি নিরাপত্তা এলাকা গড়ে তুলতে চায় যেখানে দু'দেশের মধ্যে সন্ত্রাসের কোনোও হুমকি থাকবে না।
সংবাদ সম্মেলনে মালিকি বলেন, "এ এক ঐতিহাসিক সফর। ইরাক ও তুরস্কের মধ্যে সম্পর্কন্নোয়নের এটাই সঠিক সময়।"
ইরাক-তুরস্ক কৌশলগত সহযোগিতার লক্ষ্যে মালিকি ও এরদোয়ান একটি চুক্তিও সই করেছেন। তবে পিকেকে দমনের ব্যাপারে ঊভয় নেতা কোনও যৌথ উদ্যোগ নিয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।"
এরদোয়ানের এই সফর থেকে এ ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে, আঞ্চলিক দেশগুলো ইরাকের বিষয়ে সংশ্লিষ্ট হতে চাইছে।
তুরস্কের কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুর্দিস্তান ওয়ার্কাস পার্টির (পিকেকে) ইরাকের উত্তরাঞ্চলকে ব্যবহার করে তুরস্কে হামলা চালানোর বিষয়টি নিয়ে স
bdnews24