২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধোঁয়াহীন তামাকসেবনে ক্যান্সারের ঝুঁকি ৮০ শতাংশ

তামাক চিবিয়ে খাওয়া বা নস্যি সেবন করা সিগারেটের চেয়ে কম ক্ষতিকর হলেও ধোঁয়াহীন এই তামাকসেবন থেকে মুখগহ্বরে ক্যান্সারের ঝুঁকি ৮০ শতাংশ বাড়ে। মঙ্গলবার এমন কথাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও'র 'ক্যান্সার এজেন্সি'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2008, 10:16 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

লন্ডন, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- তামাক চিবিয়ে খাওয়া বা নস্যি সেবন করা সিগারেটের চেয়ে কম ক্ষতিকর হলেও ধোঁয়াহীন এই তামাকসেবন থেকে মুখগহ্বরে ক্যান্সারের ঝুঁকি ৮০ শতাংশ বাড়ে। মঙ্গলবার এমন কথাই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডব্লিউএইচও'র 'ক্যান্সার এজেন্সি'। বিশ্বজুড়ে পরিচালিত ১১টি গবেষণা পর্যালোচনা করে দেখা গেছে, যারা তামাক চিবিয়ে খান বা নস্যি হিসেবে গ্রহণ করেন তাদের গলায় এবং অগ্ন্যাশয়ে ক্যান্সার হওয়ার সম্ভাবনা শতকরা ৬০ ভাগ বেশি। ডব্লিইএইচও'র আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার ক্যান্সার বিশেষজ্ঞ পাওলো বোফেটা জানান, ধোঁয়াহীন তামাক কতটা বিপজ্জ্বনক সে সম্পর্কে বিভিন্ন গবেষণায় ভিন্ন ভিন্ন তথ্য পাওয়ার পর গবেষকরা এই গবেষণায় ধোঁয়াহীন তামাকের ক্যান্সার ঝুঁকির সম্ভাবনা নিরূপণ করার চেষ্টা নেন। বোফেটা এক টেলিফোন সাক্ষাৎকারে বলেন, "আমরা ধোঁয়াহীন তামাকসেবন ক্যান্সারের জন্য কতটা দায়ি তা বের করার চেষ্টা করেছি।"একইসঙ্গে তিনি আরও জানান, "এর আগে পদ্ধতিগতভাবে এমন উদ্যোগ আর নেওয়া হয়নি।" গবেষণার ফল 'লানকেট ওনকোলোজি' তে প্রকাশ করা হয়েছে। গবেষণায় দেখা গেছে, ধোঁয়াহীন তামাকসেবন বয়স, লিঙ্গ, জাতিগত বৈশিষ্ট্য এবং আর্থসামাজিক অবস্থান ইত্যাদির ওপর নির্ভর করে। এছাড়াও, গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্র, সুইডেন এবং ভারতে এই ধোঁয়াহীন তামাকসেবন থেকে মুখগহ্বরে ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি। গবেষণায় এও দেখা গেছে যে, তামাক চিবিয়ে বা নস্যি হিসেবে সেবন করলে ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি বাড়ে না। ফুসফুসে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় ধুমপান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৫৩১ ঘ.