২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি-এইটকে আফ্রিকায় সাহায্যের প্রতিশ্র"তিতে অটল থাকার আহ্বান বানের

আফ্রিকার দেশগুলোতে বছরে ২৫ বিলিয়ন ডলার সাহায্য সরবরাহের তিনবছর পুরোনো প্রতিশ্র"তিতে অটল থাকতে বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন জি-এইট কে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মঙ্গলবার তিনি এ আহ্বান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2008, 11:23 AM

Updated : 26 Aug 2022, 02:04 PM

টোকিও, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফ্রিকার দেশগুলোতে বছরে ২৫ বিলিয়ন ডলার সাহায্য সরবরাহের তিনবছর পুরোনো প্রতিশ্র"তিতে অটল থাকতে বিশ্বের ধনী দেশগুলোর সংগঠন জি-এইট কে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। মঙ্গলবার তিনি এ আহ্বান জানান। জি-এইট নেতারা প্রতিশ্র"তি থেকে সরে যেতে পারেন এমন একটি প্রতিবেদন পাওয়ার পরিপ্রেক্ষিতে বান ওই আহ্বান জানালেন। ২০০৫ সালের জি-৮ এর স্কটল্যান্ড শীর্ষ সম্মেলনের উদ্বৃতি দিয়ে বান কি মুন টোকিওতে এক সংবাদ সম্মেলনে বলেন, "আমি জি-৮ নেতাদের গুরুত্বের সঙ্গে এই আহ্বান জানাতে চাই, গ্লেনেগেলস সম্মেলনে তারা যে প্রতিশ্র"তি দিয়েছিলেন তা যেন রক্ষা করেন।" সেইসঙ্গে তিনি আরও বলেন, "যখন জলবায়ু পরিবর্তন এবং খাদ্য সংকট মোকাবেলার প্রচারাভিযানের কথা আসে আমার মনে হয় শিল্পোন্নত দেশগুলোর নেতৃত্ব দেওয়া উচিত তাদের সম্পদ ও সামর্থও রয়েছে। আমি আশা করছি তাদের রাজনৈতিক সদিচ্ছা থেকেই তারা এর নেতৃত্ব দেবে।" জি-এইট সম্মেলন শুরুর এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে বান এই মন্তব্য করলেন। ৭ জুলাই থেকে জাপানে জি-এইট সম্মেলন শুরু হচ্ছে। রোববার 'দ্য ফিনান্সিয়াল টাইমস' সংবাদপত্রে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, স্কটল্যান্ড সম্মেলনে আফ্রিকার জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল জি-এইট তা পূরণ করতে ব্যর্থ হয়েছে। এবারের জি-এইট শীর্ষ সম্মেলনে আলোচনায় বিষয় বিশ্ব জলবায়ু পরিবর্তন, খাদ্য সংকট এবং আফ্রিকার উন্নয়ন প্রাধান্য পাবে বলে মনে করা হচ্ছে। জি-এইট এর সদস্য দেশগুলো ছাড়াও চীন এবং ভারত ৯ জুলাই মূল সম্মেলনের ফাঁকে জলবায়ু পরিবর্তন নিয়ে বৈঠক করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬৪০ ঘ.